শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৬ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
আজ রাতেই মাঠে নামছে মেসি-নেইমার-এমবাপ্পে ত্রয়ী!

আজ রাতেই মাঠে নামছে মেসি-নেইমার-এমবাপ্পে ত্রয়ী!

খেলা ডেক্স।।
ছবি: সংগৃহীত
বিশ্ব ফুটবলে রীতিমতো তোলপাড় ফেলে দিয়ে লিওনেল মেসিকে নিজেদের ডেরায় ভিড়িয়েছিল পিএসজি। তখন থেকেই শুরু জল্পনা-কল্পনার মেসিকে কবে মাঠে দেখা যাবে? সেই প্রশ্নের উত্তর মিলতে যাচ্ছে আজ, রেঁসের বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টাইন মহাতারকার অভিষেক হতে যাচ্ছে পিএসজির জার্সিতে।

মেসির স্কোয়াডে থাকার বিষয়ে কোচ পচেত্তিনো বলেন, মেসি, নেইমার ও এমবাপ্পে স্কোয়াডে থাকবেন। যদিও শুরুর একাদশে থাকবে কি না এ ব্যাপারে সিদ্ধান্ত হয়নি। আর মেসি এখানে কেমন করছে সেটা পর্যালোচনা করে দেখা হবে। তারপর সিদ্ধান্ত নেবো সে স্কোয়াডে থাকবে কি না।

মেসিকে নিয়ে ৪-৩-৩ ছকে দেখা যেতে পারে পিএসজিকে। যেখানে আর্জেন্টাইন কিংবদন্তি থাকবেন রাইট উইংয়ে। ওয়াইনাল্ডাম আর জুলিয়ান ড্র্যাক্সলারকেও সময় দিতে পারেন কোচ পচেত্তিনো। তবে আর্জেন্টাইন এই কোচ সামান্যই জানালেন এ বিষয়ে।

তবে তারকাখচিত দলের ভারসাম্য খুঁজে পাওয়া, সবাইকে তাদের ভূমিকা বুঝিয়ে দেওয়ার চ্যালেঞ্জটাও বুঝছেন আর্জেন্টাইন কোচ। বললেন, ‘আমাদের অনেক তারকা আছে যারা আলো ছড়াতে পারে। কিন্তু আমাদের একটা দল বানাতে হবে, সেটাই বড় চ্যালেঞ্জ। কাজটা সহজ হবে না। যে প্রতিভা আমাদের আছে, তার মধ্যে একটা ভারসাম্য আনতে হবে আমাদের। এটা সময়সাপেক্ষ বিষয়।’

পিএসজি কোচের সেই চ্যালেঞ্জ শুরু হয়ে গেছে ইতোমধ্যেই। আজ রাতে মেসির অভিষেক যদি হয়েই যায়, তাহলে চ্যালেঞ্জটা বাড়বে আরও একটু। আজ বাংলাদেশ রাত ১২টা ৪৫ মিনিটে রেঁসের মাঠে খেলতে নামবে পিএসজি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD