শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০১ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
এতিম অসুস্থ মীমকে আর্থিক অনুদান দিলেন জামালপুরের এসপি

এতিম অসুস্থ মীমকে আর্থিক অনুদান দিলেন জামালপুরের এসপি

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:

জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার বালিজুরী গ্রামের অসুস্থ মীমের চিকিৎসার জন্য বিশ হাজার টাকা প্রদান করেন জামালপুর জেলা পুলিশ সুপার নাসির উদ্দিন আহমেদ। শনিবার ৩১ জুলাই ২০২১ মাদারগঞ্জের বালিজুড়িতে ভাড়া বাড়িতে অসুস্থ মীমের মায়ের হাতে এই অনুদানের টাকা তুলে দেন। প্রতিটি সুস্থ স্বাভাবিক শিশু কিশোর কিশোরীদের মতোই মীম হাঁসতো, খেলতো, স্কুলে যেত। হঠাৎ তার কিডনির অসুখ দেখা দেয়। ভীষণ অসুস্থ হয়ে পরে । মেয়েটির বাবা নেই, নেই কোনো ভাই বোনও। এমনকি ঘর-বাড়ি ও নেই। এতো টুকু ঠাঁই হিসেবে আছেন শুধু মা। অন্যের বাড়িতে ভাড়া থাকে। সংসারে একমাত্র মা এই ছোট্ট মেয়েকে চিকিৎসা করানো এবং খাবার জোগাতে হিমশিম খাচ্ছেন।এই খবর পাওয়া মাত্রই জামালপুর জেলার মানবিক পুলিশ সুপার নাসির উদ্দিন আহমেদ ছোট্ট এই মীমের ভাড়া বাসায় ছুটে যান। মীমের চিকিৎসার জন্য এককালীন ২০,০০০/= হাজার টাকা অনুদান দেন। এছাড়াও তিনি বাড়ি ভাড়া চলতি মাস থেকে দিয়ে দেবেন বলে প্রতিশ্রুতি দেন। এসপি নাসির উদ্দিন আহমেদ এর কাছ থেকে এই সহায়তা পেয়ে পরিবারের মুখে হাঁসি ফুটে উঠে। আর এই খবর ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা জামালপুরের মানবিক পুলিশ সুপার নাসির উদ্দিন আহমেদসহ জামালপুর জেলা পুলিশের ভূয়সী প্রশংসা করেন। পুলিশের এই মানবিক সহায়তা মূলক কার্যক্রমকে সকলেই সাধুবাদ ও অভিনন্দন জানিয়েছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD