শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৭ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
এন্ড্রু কিশোরের মৃত্যুবার্ষিকী প্রথম আজ

এন্ড্রু কিশোরের মৃত্যুবার্ষিকী প্রথম আজ

ছবি: সংগৃহীত
কিংবদন্তি শিল্পী এন্ড্রু কিশোরের প্রথম মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার। গত বছরের ৬ই জুলাই ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান তিনি।

করোনার কারণে তার মৃত্যুবার্ষিকী ঘিরে নেই বিশেষ আয়োজন। পারিবারিকভাবে শুধু প্রার্থনা সভার আয়োজন রাখা হয়েছে।

তার শূন্যতা কখনও পূরণ হবে না বলে মনে করেন দেশের সংস্কৃতি অঙ্গনের গুণী ব্যক্তি এবং সংগীতপ্রেমীরা।

‘জীবনের গল্প আছে বাকি অল্প’, ‘হায়রে মানুষ রঙিন ফানুস’, ‘ডাক দিয়াছেন দয়াল আমারে’, ‘আমার সারা দেহ খেয়ো গো মাটি’, ‘পড়ে না চোখের পলক’সহ পাঁচ হাজারের বেশি চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়ে তিনি হয়েছেন প্লেব্যাক সম্রাট।

১৯৫৫ সালের ৪ই নভেম্বর রাজশাহীতে জন্মগ্রহণ করেন শিল্পী এন্ড্রু কিশোর।

প্লেব্যাক সংগীতের কিংবদন্তি হিসেবে অজস্র সম্মাননা আর পুরস্কার বিজয়ী এন্ড্রু কিশোরকে হার মানতে হয় ক্যান্সারের কাছে।

দীর্ঘদিন সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকা এন্ড্রু কিশোর শেষ জীবনে ফিরে যান জন্মস্থান রাজশাহীতে। ২০২০ সালের ৬ই জুলাই পার্থিব পৃথিবীকে বিদায় জানান সেরাদের সেরা শিল্পী এন্ড্রু কিশোর।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD