শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
লালন সম্রাজ্ঞী ফরিদা পারভীন আর নেই

লালন সম্রাজ্ঞী ফরিদা পারভীন আর নেই

লোকমান হোসেন পলা।।
বাংলাদেশের লালন সম্রাজ্ঞী খ্যাত কিংবদন্তি সংগীতশিল্পী ফরিদা পারভীন আমাদের মাঝে নেই। শনিবার রাত ১০টা ১৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি চার সন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছেন ফরিদা পারভীন। কিছুদিন আগে পরিস্থিতি এমন পর্যায়ে এসে দাঁড়ায় যে, সপ্তাহে দুই দিন তাকে ডায়ালাইসিস করাতে হতো। ২ সেপ্টেম্বর তাকে মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ডায়ালাইসিসের পর শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে আইসিইউতে ভর্তি করার পরামর্শ দেন। হাসপাতাল সূত্রে জানা যায়, তিনি ফুসফুস, কিডনি, থাইরয়েড এবং ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের সমস্যায় দীর্ঘদিন ভুগছিলেন।

ফরিদা পারভীনের সংগীতজীবন শুরু হয় ১৯৬৮ সালে রাজশাহী বেতারে নজরুলসংগীত গেয়ে। ১৯৭৩ সালে দেশাত্মবোধক গান গাইতে গিয়ে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। পরবর্তীতে তিনি সাধক মোকসেদ আলী শাহের কাছে লালনসংগীতে প্রশিক্ষণ নেন এবং ধীরে ধীরে হয়ে ওঠেন লালনগীতির জীবন্ত কিংবদন্তি।

সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৮৭ সালে তিনি লাভ করেন একুশে পদক। এছাড়াও, নতুন প্রজন্মকে লালনসংগীত শেখানোর জন্য তিনি ‘অচিন পাখি স্কুল’ গড়ে তোলেন।

ফরিদা পারভীনের মৃত্যুতে দেশসংগীত ও সংস্কৃতিজগতে শূন্যতা সৃষ্টি হলো। তাঁর গাওয়া লালনগীতির সুর ও বার্তা আগামী প্রজন্মের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD