শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০১ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
এসপি নাসির উদ্দিন আহমেদ অসুস্থ পুলিশ সদস্যেকে আর্থিক সহায়তা দিলেন

এসপি নাসির উদ্দিন আহমেদ অসুস্থ পুলিশ সদস্যেকে আর্থিক সহায়তা দিলেন

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:

জামালপুর জেলা পুলিশ কল্যাণ তহবিল হতে কিডনিজনিত রোগে আক্রান্ত কনস্টেবল এমন শাহীনকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
জামালপুর জেলা পুলিশ সূত্রে জানা যায় ,কনস্টেবল নং- ২২৭/এম শাহীন, জামালপুর জেলার মাদারগঞ্জ থানায় কর্মরত অবস্থায় কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে বর্তমানে তিনি ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আর্থিক অসচ্ছলতার কারণে জামালপুর জেলা পুলিশ কল্যাণ তহবিল হতে আর্থিক সহায়তার জন্য আবেদন করেন। এরই প্রেক্ষিতে ২২ আগষ্ট ২০২১ রবিবার জামালপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আবেদনকারীর স্ত্রীর হাতে নগদ ৩০,০০০(ত্রিশ) হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করেন জামালপুর জেলার মানবিক পুলিশ সুপার, নাছির উদ্দিন আহমেদ । কনস্টেবল এমন শাহীনের স্ত্রী এই অনুদান পেয়ে জেলা পুলিশ সুপার ও জেলা পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়াও তিনি সকলের কাছে তার স্বামীর রোগ মুক্তির জন্য দোয়া কামনা করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD