শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
কথা রাখলেন ইউপি চেয়ারম্যান, সপ্তাহের মধ্যে সড়ক নির্মাণ

কথা রাখলেন ইউপি চেয়ারম্যান, সপ্তাহের মধ্যে সড়ক নির্মাণ

ইব্রাহিম খলিল শিমুল
নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালী সুবর্ণচরে গ্রামীণ সড়ক বিহীন চরম দুর্ভোগের স্বীকারকৃত এলাকাবাসীদের যাতায়াতের জন্য সড়ক নির্মাণের প্রতিশ্রুতি দিয়ে গত এক সপ্তাহের মধ্যে গ্রামীণ কাঁচা সড়ক নির্মাণ করলেন ইউপি চেয়ারম্যান।

তিনি উপজেলার চর আমান উল্যাহ ইউনিয়ন পরিষদের টানা তৃতীয়বারের মত সফল ও বর্তমান চেয়ারম্যান অধ্যাপক মো. বেলায়েত হোসেন।

গতকাল সোমবার (১৬ মে) দুপুরে একই উপজেলার চর আমান উল্যাহ গ্রামের বহুমুখী আশ্রয় কেন্দ্র সংলগ্ন এই সড়কের কাজ সম্পন্ন হয়। গত (১০ মে) মঙ্গলবার গ্রামবাসীকে সড়কটি নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি।

স্থানিয়রা জানান, এখানকার পার্শ্ববর্তী সড়ক থাকলেও যাতায়াত ব্যবস্থা সুবিধার জন্য দীর্ঘদিন আগ থেকেই জমির আইল দিয়ে চলাচল করতে হতো আমাদের। এই নতুন রাস্তাটি নির্মাণ করায় এই গ্রামের বিভিন্ন পেশাজীবী সহ স্কুল-কলেজ, মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীরাও যাতায়াত করতে অনেক সুবিধা হবে। এই বর্ষার পূর্বেই গ্রামবাসীর চরম দুর্ভোগের স্বীকার হওয়ার কথা ভেবে সড়ক নির্মাণ করায় এই মহতি উদ্যোগ দেখে খুবই প্রশংসা করেছে অনেকে।

তারা আন্তরিকতা নিয়ে আরো বলেন, আমাদের আশা পূরণ হয়েছে ঠিকে কিন্তু এই কাঁচা রাস্তার মাথায় পানি নিষ্কাশনের বড় খাল থাকায় আমাদের রিক্সা, অটোরিক্সা, বাইসাইকেল, মোটরসাইকেল, কৃষিযন্ত্রপাতি সহ বিভিন্ন জিনিস খালের বিপরীত পাশে রাখতে হয়। এতে চুরি হওয়ার সম্ভাবনা সহ ও বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় প্রতিনিয়ত। তাই আমাদের সকলের জোর দাবী সড়কের মাথায় একটি কার্লভাট নির্মাণ করা। তাহলে সকল পেশাজীবী সহ স্কুল-কলেজ, মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীরাও যাতায়াত করতে অনেক অনেক সুবিধা হবে।

এছাড়াও সড়ক নির্মাণের শুরু থেকে শেষ পর্যন্ত সার্বক্ষণিক মনিটরিং করেন অত্র ইউনিয়ন ০৭নং ওয়ার্ডের বর্তমান মেম্বার মো. কামাল উদ্দিন।

চর আমান উল্যাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো. বেলায়েত হোসেন জানান, এ গ্রামের স্থানিয়দের যাতায়াতের জন্য বর্ষার সহ বিভিন্ন দিক বিবেচনা করে গত এক সপ্তাহের মধ্যে সড়কের নিচে প্রস্থ ১০ ফিট, উপরে ৮ ফিট এবং দৈর্ঘ্য প্রায় ১ হাজার ২০০ ফিট রাস্তা নির্মাণ করা হয়েছে। এবং তাদের যে আরেকটি দাবী রয়েছে কার্লভাট নির্মাণ। সেটিও পরবর্তীতে ব্যবস্থা করার আশ্বস্ত করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD