শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
কসবায় চন্দ্রপুর ফ্রিজ টিভিকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

কসবায় চন্দ্রপুর ফ্রিজ টিভিকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

আবুল খায়ের স্বপন।।

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আজ শনিবার (১৫ মে) বিকালে হাজার হাজার দর্শকের উপস্থিতিতে চন্দ্রপুর ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় চার শূণ্য গোলে নিমবাড়ি ফুটবল একাদশকে হারিয়ে বিজয়ী হয়েছেন রাইতলা ফুটবল একাদশ। খেলায় বিদেশী খেলোয়ার অংশ নেয়ায় মাঠের চার পাশে হাজার হাজার দর্শক উপস্থিতিতে আনন্দঘনে পরিবেশে খেলা অনুষ্ঠিত হয়।

প্রথমার্ধের খেলা ছিল টান টান উত্তেজনা। কেউ কাউকে হারাতে পারছিলেন না। এক মিনিট বাকী থাকতে রাইতলা ফুটবল একাদশ নিমবাড়ি ফুটবল একদশকে এক গোল দিয়ে হারিয়ে দেয়। দ্বিতীয়ার্ধে নিমবাড়ি ফুটবল একাদশ গোল পরিশোধ করতে মরিয়া হয়ে চেষ্টা করলেও রাইতলা একাদশ পরপর আরো তিনটি গোল করে। এতে রাইতলা ফুটবল একাদশ চার-শূণ্য গোলে নিমবাড়ি ফুটবল একাদশকে পরাজিত করে বিজয়ী হয়েছেন।

কসবা উপজেলার মুলগ্রাম ইউনিয়নের চন্দ্রপুর যুব সংঘ এ টুর্নামেন্টের আয়োজন করেন। চন্দ্রপুর বালুর মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ৮টি দল এ টুর্নামেন্টে অংশ নিয়েছেন। ফাইনাল খেলাসহ সাতটি খেলা অনুষ্ঠিত হয়েছে।

খেলায় বিজয়ী দলকে একটি ফ্রিজ ও রানার্সআপ দলকে একটি ৪২ ইঞ্চি এলইডি টিভি পুরস্কার হিসাবে দেওয়া হয়েছে।

খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হয়েছে বিজয়ী রাইতলা ফুটবল একাদশের খেলোয়ার রাহাত হাসান এবং ম্যান অব দ্যা টুর্নামেন্ট হয়েছে বিজয়ী দলের ছোটন মিয়া। তিনি ফাইনাল খেলাসহ পাঁচটি গোল করেছেন।

ফুটবল টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন নীডস গ্রুপ অব ইন্ডাটিজের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী লায়ন খন্দকার নাজমুল হুদা।

খেলায় অতিথি ছিলেন, কসবার কৃতি সন্তান অর্থ মন্ত্রণালয়ের উপ-সচিব ডক্টর মো. সফিকুল ইসলাম, কসবা প্রেসক্লাব সভাপতি মো. আবদুল হান্নান, মূলগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাইনুল ইসলাম, বাদৈর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মারুফ হাসান, মূলগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. শাহআলম, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন বাবলু, আওয়ামীলীগ নেতা প্রকৌশলী মামুনুর রশিদসরকার , চন্দ্রপুর কল্যাণ সমিতির যুগ্ম সম্পাদক আল-আমিন বাবুল প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD