শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
কসবায় পাহাড় খেকোর সাজা

কসবায় পাহাড় খেকোর সাজা

আবুল খায়ের স্বপন।।
আজ বৃহস্পতিবার (২৮ জুলাই) উপজেলার গোপিনাথপুর ইউনিয়ননের এক পাহাড় খেকোকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল জরিমানা করা হয়েছে।
জানা যায়, লতুয়ামোড়া গ্রামের মৃত হেকিম মিয়ার ছেলে শাজাহান দীর্ঘদিন ধরে ভেকু দিয়ে পাহাড় কেটে পাহাড়ের মাটি অন্যত্র বিক্রি করে আসছে।
আজ কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন পিপিএম এক অভিযান চালিয়ে পাহাড়খেকো শাহজাহান মিয়াকে গ্রেফতার করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১ লক্ষ টাকা ও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে ও ভেকুটি জব্দ করেন। ১ লক্ষ টাকা অনাদায়ে আরও ৭ দিনের জেল প্রদান করে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কসবা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ উল আলম।
পরে চন্ডিদ্বার ইউনিয়ন ভুমি উপসহকারী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম বাদী হয়ে শাহজাহান মিয়া, মনির হোসেন, দেলোয়ার হোসেন ও সুমন মিয়া নামীয় চার জনকে আসামী করে কসবা থানায় নিয়মিত মামলা রুজু করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD