আবুল খায়ের স্বপন।।
কসবায় আজ শনিবার (২০ আগষ্ট) বিকেলে কসবা থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার কুটি ইউনিয়নের কাঠেরপুল সংলগ্ন খাদ্য গুদামের সামনে থেকে ৫০ কেজি গাঁজাসহ একটি পিকআপ (যার রেজিষ্ট্রেশন ঢাকা মেট্রো ন – ২০-৪০২২) ও এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। আটককৃত মাদক কারবারি উপজেলার কুটি ইউনিয়নের কুটি বাজারের বাসিন্দা মৃত মুক্তল হোসেনের ছেলে নুরুল হক (৬১)।
কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন (পিপিএম) ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে। তিনি আরো বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply