আবুল খায়ের স্বপন।।
ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বাদৈর গ্রামের বাদৈর সম্প্রীতি ফোরামের উদ্যোগে ৬টি অসহায় পরিবারের কর্মসৃজনের ব্যবস্থা করা হয়। এবং মেডিক্যালে চান্সপ্রাপ্ত ৪ জন ও ৩০ জন নতুন সরকারি চাকুরিপ্রাপ্তদের সংবর্ধনা প্রদান করা হয়।
বাদৈর সম্প্রীতি ফোরামের আহবায়ক ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সহকারি অধ্যাপক জনাব সামসুল হক বাবুলের সভাপতিত্বে ও ফোরামের অন্যতম সমন্বয়ক পানিয়ারুপ উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক জনাব আমিনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপসচিব ও কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. সফিকুল ইসলাম, ঢাকা ওয়াসার নির্বাহী প্রকৌশলী জনাব সেলিম মিঞা, নারায়ণগঞ্জ সদর উপজেলার সহকারি শিক্ষা অফিসার জনাব মনির হোসেন, বাদৈর স্কুলের শিক্ষক ও কসবা উপজেলা স্কাউটের সম্পাদক জনাব নজরুল ইসলাম জাহাঙ্গীর, নিবড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আব্দুর রাজ্জাক, বাদৈর সাবের সাদত উচ্চবিদ্যালয়ের সাবেক সভাপতি জনাব আব্দুল কাইয়ুম, বাদৈর গ্রামের প্রবীন ব্যক্তিত্ব জনাব শহীদুল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী জনাব আব্দুল কুদ্দুস সেন্টু, বিশিষ্ট চাকুরিজীবি জনাব লুকমান হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী জনাব আনোয়ার হোসেন, বাদৈর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জনাব মাইনুল হোসেন চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী আল মামুন খন্দকার, ও বাদৈর আইডিয়াল স্কুলের পরিচালক জনাব রোমেল আহমেদসহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
৩০ জন নতুন সরকারি চাকুরিপ্রাপ্তগণ ও মেডিক্যালে চান্সপ্রাপ্ত সকল শিক্ষার্থী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রত্যেককে সংবর্ধনা প্রদান করা হয় ও তাঁদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।
৬টি অসহায় পরিবারের কর্মসৃজনের উদ্দেশ্যে প্রতিটি পরিবারের হাতে ২০-৩০ হাজার টাকার চেক অনুদান তুলে দেওয়া হয়।
ফোরামের আহবায়ক জনাব সামসুল হক বাবুল জানান যে ‘‘প্রতিষ্ঠার পর থেকে বাদৈর সম্প্রীতি ফোরাম এ পর্যন্ত ৬ লক্ষ টাকার অধিক অনুদান প্রদান করেছে। গ্রামের বিভিন্ন অসহায় পরিবার, ব্যাক্তি এবং গরীব ও মেধাবী ছাত্রছাত্রীদের এসব অনুদান প্রদান করা হয়।‘‘
ঢাকা ওয়াসার নির্বাহী প্রকৌশলী জনাব সেলিম মিঞা বলেন যে, ‘‘ আমি সম্প্রীতি ফোরামের কর্মকান্ড অত্যন্ত প্রশংসনীয় হওয়ায় আমাদের সকলের উচিত এ সংগঠনের পাশে থাকা। এখানে উপস্থিত হওয়া ও সংগঠনের কার্যক্রমকে গতিশীল করা আমাদের দায়িত্ব। আমরা সকলে সর্বোতভাবে এ সংগঠনের সাথে থাকবো।‘‘
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপসচিব ও কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. সফিকুল ইসলাম বলেন যে, ‘‘সম্প্রতি ফোরাম কয়েকটি মহত উদ্দেশ্য নিয়ে গঠিত হয়েছে। এবং ইতোমধ্যে এ সংগঠন সফলতার স্বাক্ষর রেখেছে। দলমত নির্বিশেষে এ সংগঠনের জন্য ভূমিকা রাখবেন। এবং ফোরামের সদস্যগণও সম্পূর্ণ স্বচ্ছতার সাথে তা পরিচালনা করছেন। যতক্ষণ পর্যন্ত সম্প্রীতি ফোরাম এরকম মহত উদ্দেশ্য নিয়ে এ ফোরামের কাজ করবে, ততক্ষণ গ্রামের প্রতিটি মানুষ এ সংগঠনের পাশে থাকবেন। গ্রামের শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন, শিক্ষার মান উন্নয়ন ও অন্যান্য উন্নয়ন নিয়ে সম্প্রীতি ফোরাম ভূমিকা রাখবে। পাশাপাশি গ্রামের বিভিন্ন অসহায় পরিবার, ব্যাক্তি এবং গরীব ও মেধাবী ছাত্রছাত্রীদের এসব অনুদান প্রদান কার্যক্রম অব্যাহত থাকবে। ‘‘
Leave a Reply