আবুল খায়ের স্বপন।।
কসবায় গতকাল শুক্রবার (১৯ আগষ্ট) বিকেলে কসবা থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার কুটি ইউনিয়নের বাদুরখাল সংলগ্ন কাঠেরপুল নামক স্থান থেকে ১২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। আটককৃত মাদক কারবারি উপজেলার বায়েক ইউনিয়নের রঘুরামপুর গ্রামের জলিল মিয়ার ছেলে বিল্লাল মিয়া (৩০)।
কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন (পিপিএম) ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তিনি আরো বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply