শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
কাঁঠালিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে আইভি স্যালাইন,ওরস্যালাইন ও মাস্ক দিলেন ইঞ্জি. আবুল কাসেম সীমান্ত

কাঁঠালিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে আইভি স্যালাইন,ওরস্যালাইন ও মাস্ক দিলেন ইঞ্জি. আবুল কাসেম সীমান্ত

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির কাঁঠালিয়া স্বাস্থ্য কেন্দ্রে ডায়রিয়া আক্রান্ত রোগীদের জন্য আইভি স্যালাইন দিয়েছেন বঙ্গবন্ধুর কন্যা মাননীয় সভাপতি জননেত্রী শেখ হাসিনার পক্ষে-বাংলাদেশ আওয়ীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির অন্যতম সদস্য ইঞ্জি. আবুল কাসেম সীমান্ত।

ডায়রিয়ার প্রকোপ পরিস্থিতি মোকাবিলায় (পহেলা মে) শনিবার দুপুর ১২টার দিকে কাঁঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য আইভি স্যালাইন ২০০ পিচ, কেএন ৯৫ মাস্ক ৫০০ পিচ এবং ওরস্যালাইন-এন ১০০০ পিচ, আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির সদস্য ইঞ্জি. আবুল কাসেম সীমান্ত পক্ষে কাঁঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

ইঞ্জি. আবুল কাসেম সীমান্ত এর পক্ষে হস্তান্তর করার সময় উপস্থিত ছিলেন কাঁঠালিয়া উপজেলা আ.লীগ সন্মানিত সভাপতি জনাব উজির শিকদার, সংগ্রামী সাধারন সম্পাদক ও কাঁঠালিয়া উপজেলা চেয়ারম্যান জনাব এমাদূল হক মনির, কাঁঠালিয়া থানা অফিসার ইনচার্জ পূলক চন্দ্র রায় সহ গণ্যমান্য ব্যক্তিগণ।

ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইভি স্যালাইনের সংকট দেখা দেয়ায় রাজাপুরের কৃতি সন্তান আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির সদস্য ইঞ্জি. আবুল কাসেম সীমান্ত দেবার ব্যবস্থা করেন।

ইঞ্জি. আবুল কাসেম সীমান্ত জানান, কয়েকদিন ধরে ডায়রিয়া আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় স্যালাইন সংকট দেখা দেয়। গরীর রোগীদের এ কারনে চরম সমস্যায় পড়তে হয়, বিষয়টি জানতে পেরে রাজাপুর ও কাঁঠালিয়া হাসপাতালে আইভি স্যালাইন ৪০০ পিচ, কেএন ৯৫ মাস্ক ১০০০ পিচ এবং ওরস্যালাইন-এন ২০০০ পিচ দিয়ে তাদের পাশে দাড়িয়েছি। পরিস্থিতি বুঝে পরবর্তীতে আরও দেয়ার চিন্তা রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD