শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
কাঠালিয়ায় মুক্তিযোদ্ধা সন্তানদের উপর হামলার বিচার দাবিতে সংবাদ সম্মেলন

কাঠালিয়ায় মুক্তিযোদ্ধা সন্তানদের উপর হামলার বিচার দাবিতে সংবাদ সম্মেলন

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় মুক্তিযোদ্ধা পরিবারের দুই সহোদরের উপর স্থানীয় রাজাকার পুত্রের নেতৃত্বে সন্ত্রাসী বাহিনীর হামলার বিচারের দাবীতে কাঠালিয়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করা হয়েছে। আজ ২২ ফেব্রুয়ারী দুপুর ১২টায় কাঠালিয়া প্রেসক্লাব সভাকক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হামলার শিকার বীরমুক্তিযোদ্ধা হাজ্বী শাহ আলম মিয়ার পুত্র এটিএম মাইদুল ইসলাম লিটন। মাইদুল তার বক্তব্যে জানান, কচুয়া গ্রামের তালিকা ভুক্ত রাজাকার আঃ রশিদের পুত্র তরিকুল ইসলাম বুলবুল তার সন্ত্রাসী বাহিনী নিয়ে ১৯ ফেব্রুয়ারী সন্ধায় আমি ও আমার ছোট ভাই শিপনের উপর হামলা চালায়। বিষয়টি আমি কাঠালিয়া থানার কর্তৃপক্ষকে অবহিত করেছি। তরিকুল ইসলাম বুলবুল বরিশাল বিভাগ রাজাকার গেজেটের ক্রমিক ৩১ এর তালিকা ভুক্ত আঃ রশিদের ছেলে। আমরা এর বিচার দাবী করছি।
এ সময় তার সাথে ছিলেন কাঠালিয়া মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মোঃ মইনুল হোসেন উজ্জল জমাদ্দার, শৌলজালিয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মোঃ আল আমিন সিকদার, সাধারণ সম্পাদক ফয়সাল আহম্মেদ হাওলাদার, মুক্তিযোদ্ধার সন্তান দেবাশীষ হাওলাদার।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD