শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
কিশোরগঞ্জে জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

খাদেমুল মোরসালিন শাকীর, নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিক ও সুশীল সমাজের মানুষের সাথে মতবিনিময় করেছেন নীলফামারী জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ্ মোঃ আবুল কালাম বারী পাইলটের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন বাবুল,উপজেলা নির্বাহী অফিসার নূর-ই আলম সিদ্দিকী,থানা অফিসার ইনচার্জ রাজীব কুমার রায়,উপজেলা ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম বাবু,বড়ভিটা ইউপি চেয়ারম্যান ফজলার রহমান,কিশোরগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেট বাবু বাহাগিলী ইউপি চেয়ারম্যান সুজাউদ্দৌলা লিপটনসহ প্রেসক্লাবের আহবায়ক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি বলেন,কিশোরগঞ্জের উন্নয়নের জন্য আপনাদের কিছু প্রস্তাব নিয়ে আমরা কাজ করবো। তিনি বলেন উপজেলার অধিক শিক্ষা প্রতিষ্ঠান সরকারী করণের জন্য আমরা উদ্যোগ নিয়েছি। ভাল শিক্ষা প্রতিষ্ঠান করতে হলে সময় লাগবে। বিসিক শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি। তিনি বলেন কিশোরগঞ্জের সাথে যোগাযোগের জন্য সকল রাস্তা প্রশ্বস্ত করণ কাজ আমরা হাতে নিয়েছি। কিশোরগঞ্জের উন্নয়নে সকলকে একসাথে কাজ করতে হবে।
পরে উপজেলা প্রশাসনের আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের মধ্য দিয়ে মতবিনিময় সভা শেষ করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD