রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন

শিরোনাম :
মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা
কিশোরগঞ্জে ইমাম গ্রামবাসীর হাতে আটক,ছাত্রী উদ্ধার

কিশোরগঞ্জে ইমাম গ্রামবাসীর হাতে আটক,ছাত্রী উদ্ধার

খাদেমুল মোরসালিন শাকীর, নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জে মাদ্রাসা পড়ুয়া এক অষ্টম শ্রেণির এক ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে ফুসলিয়ে পালিয়ে নিয়ে যাওয়া মসজিদের পেশ ইমাম শাইখ মোহাম্মদ হাবিবুল্লাহ্ বিন বাহার (৩২) নামের তিন সন্তানের জনককে আটক করার অভিযোগ উঠেছে।

শুক্রবার রাতে উপজেলার মাগুড়া ইউনিয়নের মাগুরা সর্দার পাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।আটক হাবিবুল্লাহ্ মাগুরা ইউনিয়নের মুন্সিপাড়া জামে মসজিদের পেশ ইমাম ও জলঢাকা উপজেলার শৌলমারী ইউনিয়নের শৌলমারী মুন্সিপাড়া গ্রামের মৃত্যু বাহার উদ্দিনের ছেলে বলে জানা গেছে ।

স্থানীয়রা জানায়,ওই মসজিদে গ্রামের শিশুদের নিয়ে সকালে মক্তব পড়াকালিন সময়ে ওই ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে । প্রেমের সম্পর্কের জের ধরে বিভিন্ন সময়ে মসজিদ ও মাদ্রাসায় তাদের মন দেয়া নেয়া হয়।এক পর্যায়ে গত বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) ওই ছাত্রীকে ফুসলিয়ে ঢাকা পালিয়ে নিয়ে যায় ইমাম হাবিবুল্লাহ বিন বাহার । ওই দিন সকালে ছাত্রী তার নিজ প্রতিষ্ঠান মাগুড়া মুন্সিপাড়া দাখিল মাদ্রাসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। বিকালে ওই শিক্ষার্থী বাড়ীতে ফিরে না আসলে মেয়ের বাবা তাদের আত্মীয় স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজ নেন। কোথাও কোন সন্ধান না পেয়ে ২৬ জানুয়ারী মেয়ের বাবা রাতে নিখোঁজের বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করেন। যার জিডি নং ১৩৯৫।

পরে মুঠোফোনের সূত্র ধরে মেয়ের পরিবার ইমাম ও ওই ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে কৌশলে রংপুরে তাদের এক আত্মীয়ের বাড়ীতে ডেকে আনে। সেখানে ইমাম ও ছাত্রীকে শুক্রবার রাতে বাড়িতে নিয়ে আসেন মেয়ের পরিবার। মেয়ের পরিবারে ওই ইমামকে নিয়ে আসলে এলাকাবাসী ইমামকে বেদম মারপিট করে। খবর পেয়ে মাগুড়া ইউপির সাবেক চেয়ারম্যান মাহমুদুল হোসেন সিহাব ওই ইমামকে উদ্ধার করে তার বাড়ীতে নিয়ে আসেন। পরে উভয় পক্ষকে ডেকে নিয়ে স্থানীয় শালিস বৈঠকের মাধ্যমে বিষয় টি সমাধানের চেষ্টা চলছে।

এ ব্যাপারে কিশোরগঞ্জ থানা অফিসার ইনচার্জ রাজীব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মেয়ের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় আইনের আওতায় আনা সম্ভব হয়নি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD