শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২২ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ে গাছ কেটে বহুতল মার্কেট নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ে গাছ কেটে বহুতল মার্কেট নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

খাদেমুল মোরসালিন শাকীর,নীলফামারী প্রতিনিধি \

নীলফামারীর কিশোরগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ে স্কুল কর্তৃপক্ষ কর্তৃক গাছ কেটে বহুতল মার্কেট নির্মাণের প্রতিবাদে মানবন্ধন করেছে ওই বিদ্যালয়ের বর্তমান, সাবেক শিক্ষার্থীবৃন্দ ও সর্বস্তরের জনগণ। গতকাল বুধবার দুপুরে ওই বিদ্যালয়ের গেট ও স্থানীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করে।
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কিশোরগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়। ১৯৩৯ সাল থেকে বিদ্যালয়টি সুনামের সাথে শিক্ষাদান করে আসছে। এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে সুনামের সাথে কাজ করছে। এ প্রাণের বিদ্যালয়টির দক্ষিণ পাশে রাস্তার পাশ দিয়ে বাউন্ডারির ভেতর গাছ কেটে শুধুমাত্র ব্যবসায়িক স্বার্থে বহুতল মাকের্ট বানানোর যে অন্যায় কার্যক্রম শুরু হয়েছে তা বন্ধ ও এর প্রতিবাদে ওই বিদ্যালয়ের বর্তমান, সাবেক শিক্ষার্থী ও সর্বস্তরের জনগণ মানববন্ধন করেছে। এসময় বক্তব্য রাখেন ওই বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ মোঃ আবুল কালাম বারী পাইলট, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ জাকির হোসেন বাবুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মশিয়ার রহমান, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. হুসাইন মোঃ সায়েম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবু পতিরাম চন্দ্র, উপজেলা ছাত্রলীগের সভাপতি মঈনুল আরেফিন সপু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আঃ হালিম, আঃ রাজ্জাক, হোসেন মোহাম্মদ হানীফ, দিপক, স¤্রাট, রোকন, আওলাদ হোসেন, মোজাহিদ ইসলাম সুরুজ প্রমুখ। এতে ভার্চুয়াল বক্তব্য রাখেন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ.স.ম ফিরোজ-উল-হাসান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সফি কামাল রিয়াদ।
বক্তব্যে বিদ্যালয়টির সাবেক ছাত্ররা বলেন- এ বিদ্যালয়টি শুধুমাত্র ঐতিহ্যবাহী নয়। এটির সুনাম দেশ জুড়ে রয়েছে। আমাদের শেকড় ও প্রাণের এ বিদ্যালয়টির পরিবেশ নষ্ট আমরা মেনে নিব না। আমাদের প্রাণের বিদ্যাপীঠ, আমাদের পরিচয়ের পীঠস্থান কিশোরগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ে গাছ কেটে বহুতল মার্কেট করা হচ্ছে তা আমরা বন্ধ করার দাবি জানাচ্ছি।
পরে সাবেক শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসকের নিকট একটি স্মারকলিপি প্রদান করে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD