শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
কুষ্টিয়া দৌলতপুরে মাদ্রাসা ছাত্রকে বলাৎকার অভিযুক্ত হুজুরআটক

কুষ্টিয়া দৌলতপুরে মাদ্রাসা ছাত্রকে বলাৎকার অভিযুক্ত হুজুরআটক

নছিব উদ্দিন, দৌলতপুর
কুষ্টিয়া দৌলতপুর উপজেলার দৌলতপুর ইউনিয়নের দাড়ের পাড়া দৌলতখালী কওমি এতিম খানা মাদ্রাসার শিক্ষক কর্তৃক ছাত্র বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষক রবিউল ইসলাম কে বুধবার সন্ধ্যা সাতটার সময় মাদ্রাসা থেকে আটক করেছে দৌলতপুর থানা পুলিশ।রবিউল ইসলাম রাজশাহী জেলার গোদাগাড়ী থানার মুন্জুরুল এর ছেলে
এ বিষয়ে বলাৎকার শিকার ছাত্রের বাবা জানান, গত পাঁচ থেকে ছয় মাস আগে আমি আমার ছেলেকে ডি ডি কওমি এতিম খানা মাদ্রাসায় ভর্তি করি।ভর্তি করার পর থেকে আমার ছেলে ওই মাদ্রাসাতে থাকতো। ঈদুল ফিতরের মাদ্রাসা ছুটি হলে আমার ছেলে বাড়ি আসে। গত তিনদিন আগে মাদ্রাসা আবার পুনরায় শিক্ষা দেওয়ার জন্য চালু হলে আমার ছেলেকে মাদ্রাসায় যাওয়ার জন্য বলি। কিন্তু আমার নাবালক ছেলে মাদ্রাসাতে যেতে অস্বীকৃতি জানিয়ে বলেন আব্বা আমি ওই মাদ্রাসায় যাব না মাদ্রাসার শিক্ষক ভালো না। কি ভালো না এবং কেন ভালো না জানতে চাইলে আমার ছেলে বলেন আব্বা শিক্ষক রবিউল আমাকে তিনদিন গভীর রাতে তার থাকার রুমে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেছে, গতরাত্রে সাত রমজানে আমাকে সর্বশেষ ধর্ষণ করেছে । ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে মাদ্রাসায় গেলে মাদ্রাসার শিক্ষক রবিউল ঘটনার সত্যতা সকলের সামনে স্বীকার করেন। আমি এই শিক্ষকের সঠিক তদন্ত করে আইনের কাছে সঠিক বিচার দাবি করছি।
ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় হাজার হাজার এলাকাবাসী মাদ্রাসায় প্রবেশ করে।মাদ্রাসা কর্তৃপক্ষ শিক্ষক রবিউলকে দৌলতপুর থানা পুলিশের হেফাজতে দেন।
এ সময় এলাকাবাসী দাবি করেন এ সকল ভন্ড হুজুর মাদ্রাসা শিক্ষকের জন্য প্রকৃত হুজুর মাদ্রাসা শিক্ষকদের সম্মান হানি হচ্ছে। তাই আমাদের দাবি এই সকল ভন্ডদের আইনের আওতায় এনে কঠিন বিচার করা হোক।
এ সময় এলাকার গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতে পর পর তিন দিন ছাত্রকে ধর্ষনের কথা স্বীকার করেন শিক্ষক রবিউল।
এ বিষয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ জাবীদ হাসান জানান, ১৮/৫/২২ইং তারিখ আমরা সংবাদ পাই দৌলখালী দাড়ের পাড়া ডি ডি কওমি এতিম খানা মাদ্রাসায় একজন শিক্ষকে এলাকাবাসী অবরুদ্ধ করে রেখেছে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে জানতে পারে রবিউল তার ছাত্রকে দীর্ঘদিন যাবৎ ধর্ষণ করে আসছে এমত অবস্থায় থানা পুলিশ শিক্ষক রবিউল কে আটক করে। ধর্ষনের শিকার হওয়া ছাত্র কে মেডিকেল পরিক্ষা ও জবানবন্দি নেওয়ার জন্য কুষ্টিয়া পাঠানো হয়েছে। এ বিষয়ে দৌলতপুর থানায় একটি মামলা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD