শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৫ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
খুলনার দাকোপের চাষীদের ভাগ্য উন্নয়নে নদী খনন সময়ের দাবী

খুলনার দাকোপের চাষীদের ভাগ্য উন্নয়নে নদী খনন সময়ের দাবী

স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান
খুলনার দাকোপ উপজেলাটি নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত।ভৌগলিকিক দিকদিয়ে তিনটি -বদ্বীপে বিভক্ত এই এলাকার চাষীদের ভাগ্য উন্নয়নে নদী খনন এখন সময়ের দাবীতে পরিনত হয়েছে। প্রচন্ড খরায় নদী খালে পাণি শুকিয়ে যাওয়া সহ নানা প্রতিবন্ধকতার মধ্যে প্রতি মৌসুমে ফসল উৎপাদন করতে হয় এলাকার কৃষকদের।জানা যায় সঠিক বাজার ব্যবস্হানা না থাকায় দেরিতে লাগানো সত্তর সতাংশ তরমুজ চাষীরা বড় ক্ষতির মুখে পড়েছে। এছাড়া জলাধার না থাকায় অনেক কৃষক তাদের চাষ কারকিতকরা জমিতে ঠিকমত পানি দিতে পারেনি।এদিকে এলাকার বড়বড় খাল গুলো বিশেষ করে বাজুয়া ইউনিয়নের চড়া নদী খাল,চুনকুড়ি উত্তরপাড়ার দোয়ানীয়া, ও তালতলাখাল, , এদিকে বানীশন্তা ইউনিয়নের আমতলার খাল,ভোজন খালীর খাল,লাউডোব ইউনিয়নের লাউডোব খাল, কালিকাবাটি খাল,কৈলাশ কৈলাশগঞ্জ ইউনিয়নের কালীর খাল,দাকোপ ইউনিয়নের দাকোপীখাল সহ অসংখ্য নদীখাল ভরাট হয়েগেছে। ঐ এলাকার লোক শুকিয়ে যাওয়া খালের উপর হেটে যাতায়াত করেছে বলে কৃষকরা জানায়। অবিলম্বে খাল খনন না করলে আগামীতে চাষীরা ফসল ফলাতে পারবেনা। তাই অবিলম্বে খালখনন, পরিকল্পিত বাজার ব্যবস্হা, বাজুয়া এলাকায় তরমুজ প্রক্রিয়াজাত কারখানা স্হাপন, তিন পোল্ডারে তিনটি হিমাগর নির্মাণ, আধুনিক আধুনিক যন্ত্রপাতি সরবরাহ, ভর্তুকি মুল্যে সার,বীজ,কীটনাশক প্রদান,যোগাযোগ ব্যবস্হার উন্নয়ন, তরমুজ মৌসুমে এক মাসের জন্য পোদ্দারগঞ্জ ও পানখালি ঘাটে দুটি অতিরিক্ত ফেরির ব্যবস্হহা করা।পোদ্দারগঞ্জ,পানখালী এবং বরনপাড়া
ঘাট প্রশস্ত করা সহ ব্রীজ নির্মাণ করা সময়ের দাবী হয়ে দাড়িয়েছে।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃমেহেদী হাসান খান এর সাথে কথা হলে তিনি বলেন ইতিমধ্যে খাল খননের জন্য ইউনিয়ন ভিত্তিক তালিকা তৈরি করে উর্দ্ধোতন কতৃপক্ষের নিকট পাঠিয়েছি।

,

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD