শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৪ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
খুলনার “দাকোপে সাংবাদিকের উপর হামলা-থানায় এজাহার দাখিল”

খুলনার “দাকোপে সাংবাদিকের উপর হামলা-থানায় এজাহার দাখিল”

স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান
দাকোপ উপজেলার কৈলাশগঞ্জ ইউনিয়ন বঙ্গবন্ধু স্কুল সংলগ্ন সাংবাদিক জাকির হোসেন এর তরমুজ খেতের উপর দিয়ে বারবার যাতায়াতে নিষেধ করায় পূর্ব শত্রুতার জেরধরে স্থানীয় নাসির ফরাজি গং গত ২১ শে এপ্রিল বৃহস্পতিবার দুপুরে বেদম মারপিঠ করে সাংবাদিক জাকির হোসেনের বাম হাতের কব্জির উপরের হাড় ভাঙ্গিয়া দেয়।

স্থানীয় লোকজনের সহায়তায় সাংবাদিক জাকির হোসেনের পুত্রবধূ মিন বেগম ঘটনাস্থল হইতে গুরুতর আহত অবস্থায় জাকির হোসেনকে উদ্ধার করিয়া দ্রুত দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসারত অবস্থায় সাংবাদিক জাকির হোসেনের সাথে আলাপকালে তিনি বলেন,,দীর্ঘদিন যাবৎ আমার জমিজমা সংক্রান্ত আইল সীমানা লইয়া প্রতিপক্ষ নাসির ফরাজি গংদের সহিত বিরোধ চলিয়া আসিতেছে । দীর্ঘদিন যাবৎ আমার ও আমার পরিবারের বিভিন্ন দিক দিয়া ক্ষয়ক্ষতি ও হয়রানীর প্রচেষ্টায় রত থাকিয়া পথে ঘাটে রাস্তায় ভয়ভীতি ও হুমকি ধামকি প্রদর্শন করিয়া আসিতেছে ।

চলতি তরমুজ চাষ মৌসুমে সাংবাদিক জাকির হোসেন বাড়ীর পূর্ব পার্শ্বে ৪ বিঘা জমিতে তরমুজের ক্ষেত করেন। উক্ত ক্ষেতের তরমুজ বর্তমানে পরিপক্ক হইয়া বাজারজাত করনের উপযোগী হইয়াছে । তরমুজ ভরা ক্ষেতের মধ্য দিয়া প্রতিপক্ষকে যাতায়াতে নিষেধ করায় পূর্ব শত্রুতার জেরধরে সাংবাদিক জাকির হোসেনকে বেদম মারপিঠ সহ তরমুজ খেতের ব্যাপক ক্ষতিসাধন করে নাসির ফরাজি গং।

দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিক জাকির হোসেন নাসির ফরাজি গংদের বিরুদ্ধে দাকোপ থানায় এজাহার দাখিল করেন।

জাতীয় দৈনিক মানবজমিন ও দৈনিক অনির্বান পত্রিকার দাকোপ প্রতিনিধি জাকির হোসেনের উপর হামলা কারীদের দ্রুত গ্রেফতার পূর্বক শাস্তির দাবী জানান সাংবাদিক সংগঠন সহ সুশীল সমাজ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD