শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২০ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
গ্লোবাল টেলিভিশন’র সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

গ্লোবাল টেলিভিশন’র সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঢাকায় গ্লোবাল টেলিভিশন’র সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি টেলিভিশন চ্যানেল গ্লোবাল টেলিভিশন এর প্রধান কার্যালয়ের মূল ফটকে সাংবাদিকদের উপর প্রকাশ্যে সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং সন্ত্রাসী মুন্না বাহিনীকে গ্রেফতারের দাবীতে ঝালকাঠি জেলায় ‘মানববন্ধন’ কর্মসূচি পালন করেছেন স্থানীয় সাংবাদিকরা।

শুক্রবার (১৭ জুন) সকাল সাড়ে ১০ টায় ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ঝালকাঠি জেলার সাংবাদিকদের আয়োজনে গ্লোবাল টেলিভিশনের ঝালকাঠি প্রতিনিধি কামরুল হাসান মুরাদ এর সঞ্চলনায় ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ( বিএমএসএফ ) প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর, ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি শফিউল আজম টুটুল, সাংবাদিক রাজ্জাক হোসেন পিন্টু প্রমুখ।

এ সময় বক্তারা গ্লোবাল টেলিভিশনের সাংবাদিকসহ সারা দেশে সাংবাদিকদের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সহ সংশ্লিস্ট কর্তৃপক্ষ ও মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অবিলম্বে অপরাধীদের শাস্তির আওতায় আনার দাবী জানান।

মানববন্ধনে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার প্রায় অর্ধশতাধিক সংবাদকর্মী অংশ নেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD