শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
জামালপুরে বীর মুক্তিযোদ্ধা গামাকে সংবর্ধনা

জামালপুরে বীর মুক্তিযোদ্ধা গামাকে সংবর্ধনা

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:

জামালপুর জেলা প্রেসক্লাবের উদ্যোগে জামালপুরের আলোচিত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ গামাকে সংবর্ধনা প্রদান করা হয়। ১১ আগষ্ট ২০২১ বুধবার সকাল ১০টা ৩০ মিনিটে জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ও যায়যায়দিন এর প্রতিনিধি এডভোকেট ইউসুফ আলী উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। উল্লেখ, ১৯৭১ সালের ১১ আগষ্ট পাক সেনাদের অস্ত্র বোঝাই জাহাজে অগ্নিসংযোগ ও মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান রাখায় বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ গামাকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
জামালপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী-( উপ সচিব) লেখক খন্দকার আব্দুল্লাহ আল মাহামুদ। জেলা প্রেসক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা ও দৈনিক সংবাদের প্রবীন সাংবাদিক উৎপল কান্তি ধর, জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও আজকের জামালপুরের সম্পাদক প্রকাশক এম.এ. জলিল, দৈনিক ইত্তেফাক-নিউ নেশনের সাংবাদিক মো. শাহ্ জামাল, ডিবিসি ও বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক শুভ্র মেহেদী ও রুমন তালুকদার প্রমুখ ব্যক্তিবর্গ এসময় বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ গামার স্মৃতিচারণে বলেন-১৯৭১ সালের ১১ আগষ্ট যমুনা নদীতে পাকসেনাদের অস্ত্র ও গুলি বোঝাই তিনটি জাহাজে অগ্নিসংযোগ করি। তার এই বীরত্বপূর্ণ অবদান বাংলাদেশের স্বাধীনতাকে তরান্বিত করেছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD