শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
জামালপুরে সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসক মুর্শেদা জামান এর মতবিনিময়

জামালপুরে সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসক মুর্শেদা জামান এর মতবিনিময়

আবু সায়েম মোহাম্মদ সা-‘আদাত উল করীম:

জামালপুর জেলার নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট (ডিসি) উপসচিব মুর্শেদা জামান জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। মঙ্গলবার ২২ মার্চ বিকেলে তার কার্যালয়ের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক মুর্শেদা জামান বলেন, আমরা সরকারের যেসব কাজ করি সেগুলো জনকল্যাণের জন্যই করি। জনকল্যাণমুখী যে কোন কাজে জেলার সাংবাদিকদের সাথে আগেও সুসম্পর্ক ছিল জেলা প্রশাসনের। আমার সময়ের মধ্যেও এই পারস্পারিক সহযোগিতা বজায় থাকবে বলে প্রত্যাশা করি। অনেক বড় বড় কথা বলে লাভ নেই।
জেলা প্রশাসক আরো বলেন জামালপুর জেলা আগে অনেক নিচের দিকে ছিল। অনেক দরিদ্র একটা জেলা ছিল বলে শুনতাম। কিন্তু এই জেলায় এসে দেখলাম এখানে অনেক উন্নয়ন কাজ হচ্ছে। উন্নত জেলায় পরিণত করতে এখানে অনেক কাজ বাস্তবায়ন হচ্ছে। উন্নয়নের এই ধারাবাহিকতাকে যদি আমরা ধরে রাখতে পারি, তাহলে জামালপুর জেলা কিন্তু দ্রুত সময়ের মধ্যেই একটি মডেল জেলা হিসেবে আত্মপ্রকাশ করবে।
এই সময় মতবিনিময় সভায় আরও উপস্থিত জামালপুরের নবাগত পুলিশ সুপার মো. নাছির উদ্দিন আহমেদ তিনিও পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বক্তব্য রাখেন। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ কবীর উদ্দিন ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোকলেছুর রহমানসহ জেলা প্রশাসনের সহকারী কমিশনারবৃন্দ ও জেলায় কর্মরত প্রিন্ট,ইলেক্ট্রনিক্স ও অন লাইন নিউজ পোর্টাল এর সাংবাদিকবৃন্দ।

মুর্শেদা জামান ২২তম বিসিএস প্রশাসনক্যাডাররে চাকরিতে যোগদান করেন। গত ৬ মার্চ জামালপুরের জেলা প্রশাসক ও (উপ সচিব) জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন। এর আগে তিনি অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব পদে দায়িত্ব পালন করেন। তার বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলায়।উল্লেখ্য তিনি জামালপুরের ২৫ জন জেলা প্রশাসকের মধ্যে এই জেলার প্রথম নারী জেলা প্রশাসক।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD