শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
জামালপুরে ১দিনে আরও ৫৪ জনের করোনা সনাক্ত মোট মৃত্যু ৭০

জামালপুরে ১দিনে আরও ৫৪ জনের করোনা সনাক্ত মোট মৃত্যু ৭০

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:

জামালপুরে গত ১দিনে আরও ৫৪ জনের করোনা সনাক্ত হয়েছে। এছাড়াও জেলায় এখন পর্যন্ত কোরোনা ভাইরাসে সংক্রমিত হয়ে মোট ৭০ জনের মৃত্যু হয়েছে। ১৪ জুলাই ২০২১ বুধবার সকালে জেলা সিভিলে সার্জন অফিস এই তথ্য নিশ্চিত করেছে। সিভিলে সার্জন অফিস সূত্রে জানা যায়, জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১২৯ টি নমুনা পরীক্ষায় ২২ জন, ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে জামালপুর জেলার স্থায়ী নিবাসীর ৭০ টি নমুনা পরীক্ষায় ১২ জন এবং জেলা/উপজেলা পর্যায়ে আরএ টেস্টে ১১৫ টি নমুনা পরীক্ষায় ২০ জন অর্থাৎ মোট ৩১৪ টি নমুনা পরীক্ষায় মোট ৫৪ জনের করোনা সনাক্ত করা হয়েছে। এর মধ্যে (জামালপুর সদর- ২৪ জন, মেলান্দহ- ৩ জন, মাদারগঞ্জ- ৫ জন, ইসলামপুর- ২ জন, সরিষাবাড়ী- ৭ জন, দেওয়ানগঞ্জ- ৭ জন ও বকশীগঞ্জ- ৬ জন) ।
জেলায় সর্বমোট সংক্রমণ শনাক্ত ৩৬১৪ জন।
এছাড়াও সর্বশেষ এলাকা ভিত্তিক শনাক্তঃ
জামালপুর সদর- নান্দিনা ৫ জন, নয়াপাড়া, সদর ৪ জন, আমলাপাড়া, কাছারীপাড়া, সর্দারপাড়া, চন্দ্রা ২ জন, ব্যাংক কলোনী, বনপাড়া, লক্ষীরচর, ফুলবাড়িয়া, মৃর্ধাপাড়া, স্টেশনপাড়া, হরিপুর, পলাশতলা ও নারিকেলী।
মেলান্দহ- মেলান্দহ ৩ জন।
মাদারগঞ্জ- মাদারগঞ্জ, জোড়খালী, মোসলেমাবাদ, তারতাপাড়া ও জুনাইল।
ইসলামপুর- কিংজাল্লাহ (মৃত ব্যক্তির নমুনা) ও পোড়ারচর।
সরিষাবাড়ী- আরামনগর ২ জন, শিমলাপল্লী ৩ জন, রুদ্রবয়ড়া ও চর আদ্রা।
দেওয়ানগঞ্জ- চেংটিমারী, চিকাজানী, কাজলাপাড়া, কৈবধ্যপাড়া ও দেওয়ানগঞ্জ ৩ জন।
বকশীগঞ্জ- দরিপাড়া ২ জন, চন্দ্রপাড়া, উজান ভাটিপাড়া ও সূর্যনগর ২ জন।
সর্বশেষ সুস্থ ৪৫ জন (জামালপুর সদর- ৩৬ জন, মাদারগঞ্জ- ১ জন, ইসলামপুর- ১ জন, সরিষাবাড়ী- ২ জন ও বকশীগঞ্জ- ৫ জন)।
জেলায় সর্বমোট সুস্থ হয়েছে ২৮৪৪ জন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD