আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:
জামালপুরের ৩১১টি নমুনা পরীক্ষা করে আরও ৮০জনের করোনা সনাক্ত করা হয়েছে। ৭ জুলাই বুধবার ২০২১ , জামালপুর জেলা সিভিলে সার্জন অফিস এই তথ্য নিশ্চিত করেছে। স্বাস্হ্য প্রশাসন সূত্রে জানা যায়, জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৬৪ টি নমুনা পরীক্ষায় ৪০ জন, ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে জামালপুর জেলার স্থায়ী নিবাসীর ১৮ টি নমুনা পরীক্ষায় ৫ জন এবং জেলা/উপজেলা পর্যায়ে আরএ টেস্টে ১২৯ টি নমুনা পরীক্ষায় ৩৫ জন অর্থাৎ মোট ৩১১ টি নমুনা পরীক্ষায় আরও মোট ৮০ জন কোরোনা ভাইরাসে সংক্রমিত হয়েছে। এর মধ্যে (জামালপুর সদর উপজেলা- ৪২ জন, মেলান্দহ উপজেলা- ২ জন, মাদারগঞ্জ উপজেলা- ৯ জন, ইসলামপুর উপজেলা- ২ জন, সরিষাবাড়ী উপজেলা- ৯ জন, দেওয়ানগঞ্জ উপজেলা- ৪ জন ও বকশীগঞ্জ উপজেলা- ১২ জন) কোভিড-১৯ সংক্রমণ শনাক্ত হয়েছে।
সর্বমোট সংক্রমণ শনাক্ত ৩২১৮ জন।
সর্বশেষ এলাকা ভিত্তিক শনাক্তঃ
জামালপুর সদর উপজেলা- ডিসি অফিস, জেনারেল হাসপাতাল, নরুন্দী, ফিসারী মোড়, নয়াপাড়া ৪ জন, জাগিরপাড়া, সকাল বাজার, বকুলতলা, মুকুন্দবাড়ী ৪ জন, মেস্টা, বাগেরহাটা, পিলখানা, বজ্রাপুর, জয়রামপুর, বানাকূড়া মোড় ৩ জন, নকিব উদ্দিন হাসপাতাল, শান্তিবাগ ২ জন, নান্দিনা, কাচারীপাড়া, মিয়াপাড়া ২ জন, পাকুয়াদিয়া, বগাবাইদ, সদর, মৃর্ধাপাড়া, ইকবালপুর, তমালতলা, শহীদ হারুন সড়ক, সর্দারপাড়া ২ জন, গোদাশিমলা, শাহাপুর ও বিসিক।
মেলান্দহ উপজেলা- ইউএনও অফিস ও মেলান্দহ।
মাদারগঞ্জ উপজেলা- মোসলেমাবাদ, জোনাইল, বালিজুড়ী, হেমরাবাড়ী, গাবের গ্রাম ৩ জন ও বাণীকূঞ্জ ২ জন।
ইসলামপুর উপজেলা- দুরমুঠ ও মোশারফগঞ্জ।
সরিষাবাড়ী উপজেলা- পোগলদিঘা, চর বালিয়া, মুলবাড়ী, তারাকান্দি, সরিষাবাড়ী, বয়ড়া, আরামনগর, মানিকপটল ও আওনা।
দেওয়ানগঞ্জ উপজেলা- খড়মা ৩ জন ও দেওয়ানগঞ্জ বাজার।
বকশীগঞ্জ উপজেলা- বকশীগঞ্জ, বাট্টাজোড়, তেলীপাড়া, উত্তর বাজার, মিশন হাসপাতাল, পাগলা পাড়া, বিনোদ চর, পানাটিয়া পাড়া ২ জন, সিগারচর, পলাশতলী ও সূর্যনগর।
জেলায় সর্বশেষ সুস্থ হয়েছে ২৫ জন (হোম আইসোলেশনে- জামালপুর সদর উপজেলা ২২ জন ও মাদারগঞ্জ উপজেলা ৩ জন)।
সর্বমোট সুস্থ ২৫৬৯ জন।
সর্বশেষ মৃত্যু ১ জন (সরিষাবাড়ী উপজেলা)।
ঠিকানা- বড়বাড়িয়া, সরিষাবাড়ী, জামালপুর, লিঙ্গ- পুরুষ, বয়স- ৭৫ বছর, নমুনা সংগ্রহের তারিখ- ৩০/০৬/২০২১, নমুনা পরীক্ষার তারিখ- ৩০/০৬/২০২১, মৃত্যুর তারিখ- ০৩/০৭/২০২১ (ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল)।
এখন পর্যন্ত জেলায় সর্বমোট মৃত্যু ৫৫ জন।
সর্বশেষ নমুনা পরীক্ষা ৩১১ টি।
সর্বমোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২৬৭৮৯ টি।
Leave a Reply