শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০১ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
ঝালকাঠিতে দুই ব্যক্তির লাশ উদ্ধার

ঝালকাঠিতে দুই ব্যক্তির লাশ উদ্ধার

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুরে ভিন্ন ভিন্ন স্থান থেকে দুই ব্যক্তির লাশ উদ্ধার হয়েছে। রাজাপুর উপজেলার পিংড়ি থেকে নির্মান শ্রমিক মোস্তফা হাওলাদারের ও রাজাপুর উপজেলার বড় গালুয়ার পাকাপুল বাজার সংলগ্ন রাজাপুর ভান্ডারিয়া আঞ্চলিক সড়কের পাশ থেকে শাহ আলম হাওলাদারের লাশ।

শুক্রবার দুপুর ১২ টায় নির্মান শ্রমিক মোস্তফা হাওলাদার একই এলাকার বিপ্লব চন্দ্র মন্ডলের বাড়িতে বৈঠকখানা নির্মানের সময় নির্মাণাধীন বৈঠকখানা ভেঙ্গে পরলে তার নিচে চাপা পরে। এসময় স্থানীয়রা উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন। মোস্তফা হাওলাদার একই এলাকার আব্দুল করিম হাওলাদারের ছেলে।

অপরদিকে শুক্রবার দুপুর ২ টায় রাস্তার পাশে শাহ আলম হাওলাদারকে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় পরে থাকতে দেখলে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষনা করেন। স্থানীয় ও শাহ আলমের আত্মীয়রা প্রাথমিক ভাবে কোন গাড়ির সাথে ধাক্কা লেগে এই ঘটনা ঘটতে পারে বলে আশংকা করছেন। শাহ আলম উপজেলার বড় গালুয়ার মৃত নুর মোহাম্মদ হাওলাদারের ছেলে।

রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পুলক চন্দ্র রায় বলেন, পৃথক দুটি অপমৃত্যু মামলা রুজু করে লাশ ময়না তদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD