শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলসহ ৩ দফা দাবিতে জবিতে বিক্ষোভ

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলসহ ৩ দফা দাবিতে জবিতে বিক্ষোভ

জবি প্রতিনিধি:
ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক দীপক শীলের নিঃশর্ত মুক্তি ও ৭ ছাত্রনেতার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়ন।

শুক্রবার (১২ মার্চ) ৩ দফা দাবিতে জবি ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল শুরু করে ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা। এরপর মিছিল নিয়ে বাহাদুরশাহ্ পার্ক প্রদক্ষিন করে আবারও জবি ক্যাম্পাসে জড়ো হন তারা।

শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি কে এম মুত্তাকী বলেন, “আমাদের এইটাই কথা ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে। ৭ ছাত্রনেতার নামে মামলা প্রত্যাহার করতে হবে। আমাদের সাধারণ সম্পাদক দীপক শীলকে যেভাবে হয়রানিমূলকভাবে সড়ক আইনে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে, প্রহসন ছাড়া কিছুই নয়। এভাবে মামলা দিয়ে আমাদের কোনোভাবেই দমিয়ে রাখা যাবে না।”

প্রসঙ্গত, মিছিলে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি ফয়েজুল্লাহ, সাংগঠনিক সম্পাদক সুমাইয়া সেতু, জবি শাখার অর্থ সম্পাদক মেঘলাসহ অন্যান্য নেতাকর্মীরা অংশ নেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD