শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৫ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
ঢাকা -৫ উপ নির্বাচনে বাংলাদেশ কংগ্রেসের এমপি প্রার্থী আনসার রহমানের মনোনয়ন বৈধ্য ঘোষণা

ঢাকা -৫ উপ নির্বাচনে বাংলাদেশ কংগ্রেসের এমপি প্রার্থী আনসার রহমানের মনোনয়ন বৈধ্য ঘোষণা

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:

জাতীয় সংসদ উপ নির্বাচন ঢাকা -৫ সংসদীয় আসনে বাংলাদেশ কংগ্রেস এমপি প্রার্থী আনছার রহমানের মনোনয়নপত্র বৈধ করেছে নির্বাচন কমিশন। বাংলাদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম ২৬ সেপ্টেম্বর শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরও জানান শনিবার বেলা ৩টায় আপিল শুনানী শেষে বাংলাদেশ কংগ্রেসের মনোনীত এমপি প্রার্থী মোঃ আনছার রহমান শিকদারকে ঢাকা-৫ আসনের উপনির্বাচনে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করে নির্বাচন কমিশন।

গত ২০ সেপ্টেম্বর ঢাকা-৫ আসনে উপনির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই করে সাতজন প্রার্থীর মধ্যে পাঁচজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং অফিসার। ওইদিন দুজনের মনোনয়নপত্র বাতিল করা হয়। এই দুজনের মধ্যে ছিলেন বাংলাদেশ কংগ্রেস প্রার্থী ও পিডিপির লুৎফর রহমান।
অন্য প্রার্থীরা হলেন, আওয়ামী লীগের কাজী মনিরুল ইসলাম, বিএনপির সালাহউদ্দিন আহমেদ, জাতীয় পার্টির মীর আবদুস সবুর, গণফ্রন্টের এইচ এম ইব্রাহিম ভূইয়া ও ন্যাশনাল পিপলস পার্টির আরিফুর রহমান।
বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী আনছার রহমানের মনোনয়ন বৈধ হওয়ার ফলে এই আসনে এখন প্রার্থী সংখ্যা দাড়ালো ছয় জন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD