শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
তারুণ্যের নলছিটির ১ম প্রতিষ্ঠা বার্ষিকীতে পাঠাগার’র উদ্বোধন

তারুণ্যের নলছিটির ১ম প্রতিষ্ঠা বার্ষিকীতে পাঠাগার’র উদ্বোধন

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ

তারুণ্যের নলছিটি ইয়ুথ অর্গানাইজেশনের প্রতিষ্ঠার বর্ষপূর্তি উপলক্ষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কমিউনিটি ভিত্তিক পাঠাগার সেবা ‘তারুণ্যের নলছিটি পাঠাগার কমিউনিটি’ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব রুম্পা সিকদার। এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সিদ্দিকুর রহমান। সংগঠনের কনভেনর খালেদ সাইফুল্লাহর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন ভৈরব পাশা ইউনিয়নের চেয়ারম্যান আবদুল হক, শিক্ষক ও সাংবাদিক আমির হোসেন সহ সংগঠনের ভলান্টিয়ার প্রতিনিধিরা।

নলছিটির তরুণদের এ উদ্যোগের মাধ্যমে মাদক সমস্যা দূর হবে এবং দক্ষ তারণ জনশক্তি তৈরি হবে যারা বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মানে মডেল নলছিটি উপজেলা গঠনে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপজেলা চেয়ারম্যান সিদ্দিকুর রহমান।

বই পড়ার প্রয়োজনীয়তা তুলে ধরে এ আয়োজন কে স্বাগত জানান ইউএনও রুম্পা সিকদার। এ সময় তিনি পাঠাগারে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ সম্পর্কিত দশটি বই উপহার দেওয়ার ঘোষণা দেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD