শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
তেঁতুলিয়া প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

তেঁতুলিয়া প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

পঞ্চগড় প্রতিনিধি: প্রবিণ ও নবীনের সমন্বয়ে পঞ্চগড়ের তেঁতুলিয়া প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ মার্চ) রাতে তেঁতুলিয়া প্রেসক্লাবের আহব্বায়ক ডিজার হোসেন বাদশার সভাপতিত্বে তেঁতুলিয়ার বাস-টার্মিনাল এলাকায় এক সাধারণ সভায় এই কমিটি গঠন করা হয়।

সভায় উপস্থিত সব সদস্যের সম্মতিতে আগামী ৩ বছরের জন্য তেঁতুলিয়া প্রেসক্লাবের ২৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সম্পাদকমণ্ডলী ১৭ জন এবং অন্যদের কার্যনির্বাহী সদস্য নির্বাচন করা হয়েছে।

প্রবীণ সাংবাদিক তেঁতুলিয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও বীর মুক্তিযোদ্ধা হাসান আলী মিঞাকে (দৈনিক বজ্রশক্তি) সভাপতি ও নবীন সাংবাদিক সোহাগ হায়দারকে (বাংলানিউজটোয়েন্টিফোর) সাধারণ সম্পাদক এবং রবিউল ইসলাম রতনকে (আমার সংবাদ) সাংগঠনিক সম্পাদক করে মোট ২৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

এসময় প্রবীণ ও নবিন উপস্থিত সাংবাদিকরা নবগঠিত কমিটির সব সদস্যকে অভিনন্দন জানিয়েছেন। আগামী কয়েকদিনের মধ্যে পুর্নাঙ্গ কমিটি আনুষ্ঠানিকতার মাধ্যমে অত্বপ্রকাশ করা হবে বলে নবাগত কমেটির সভাপতি ও সাধারন সম্পাদক জানান।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD