সোমবার, ২৭ Jul ২০২৬, ০১:০৫ অপরাহ্ন

শিরোনাম :
ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ
নওগাঁয় নিপেনের বাড়িতে ইউএনও, অবশেষে পেলেন ভাতার সুবিধা।

নওগাঁয় নিপেনের বাড়িতে ইউএনও, অবশেষে পেলেন ভাতার সুবিধা।

রহিদুল ইসলাম রাইপ
নওগাঁ প্রতিনিধিঃ

সংবাদ প্রকাশের পর অবশেষে প্রতিবন্ধী ভাতা পেলেন প্রায় দুই যুগ ঘরবন্দি এবং পাঁচ বছরেরও বেশি সময় ধরে শিকলবন্দি জীবন কাটানো মানসিক ভারসাম্যহীন নিপেন চন্দ্র পাল।

নিপেনের গ্রামের বাড়ি নওগাঁর রাণীনগর উপজেলার কালীগ্রাম ইউনিয়নের ভান্ডারা গ্রামে। নিপেনকে প্রায় ৩০বছর যাবত ঘরে বন্দি করে রেখেছে তার পরিবার। তার পাগলামি আচরণ দিন দিন বৃদ্ধি পাওয়ায় প্রায় ৫বছর ধরে দুই পায়ে লোহার শিকলে একটি মাটির অন্ধকার ঘরে বন্দি করে রাখা হয়েছে।

সম্প্রতি এই বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে তা উপজেলা প্রশাসনের নজরে আসে। এরপর নিপেনের বাড়িতে গিয়ে সার্বিক খোঁজ-খবর নেয় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল মামুন। এক অনুষ্ঠানের মাধ্যমে নিপেনের স্ত্রী শিখা রানীর হাতে নিপেনের প্রতিবন্ধী ভাতার কার্ড ও ৯ হাজার টাকা হস্তান্তর করা হয়।

নিপেনের স্ত্রী শিখা রানী বলেন, আমাদের পাশে সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার জন্য সরকারকে ধন্যবাদ। পাশাপাশি স্বামীর উন্নত চিকিৎসার জন্য সহায়তা দেয়ার অনুরোধ জানান তিনি।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল মামুন বলেন, প্রাথমিক ভাবে নিপেনের জন্য আমাদের হাতে যে সুযোগ-সুবিধা দেওয়ার মতো ছিলো তা প্রদান করেছি। পরবর্তিতে বড় ধরনের কোন সুযোগ-সুবিধা এলে অবশ্যই নিপেনের চিকিৎসার জন্য তা বরাদ্দ দেওয়ার চেষ্টা করবো।

উল্লেখ্য, উপজেলার ভান্ডারা গ্রামের মৃত-নরেশ চন্দ্র পালের ২য় সন্তান নিপেন। বর্তমান তার বয়স ৪২বছর। ছোটবেলা থেকেই অন্য আর শিশুদের মত নিপেনও সুস্থ ও স্বাভাবিক ছিলেন। মেধাবী নিপেন ছিলেন পড়াশোনায় খুবই ভালো। স্কুলে ৬ষ্ঠ শ্রেণীতে পড়ার সময় হঠাৎ করে নিপেনের মাঝে অস্বাভাবিক আচরণ লক্ষ্য করে তার পরিবার। এক পর্যায়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন নিপেন। গ্রামের অনেকে বলেছে বিয়ে দিলে হয়তো নিপেন ভালো হতে পারে এমন ধারনা থেকে প্রায় ১৮ বছর আগে নিপেনকে বিয়ে দেয় তার পরিবার। বর্তমানে নিপেনের ঘরে ৭বছরের একটি মেয়ে রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD