শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
নলছিটিতে নারীর রাজনৈতিক ক্ষমতায়নে মত বিনিময় সভা

নলছিটিতে নারীর রাজনৈতিক ক্ষমতায়নে মত বিনিময় সভা

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির নলছিটিতে উপজেলা পরিষদ মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপায়ন’র উদ্যোগে নারীর রাজনৈতিক ক্ষমতায়নের উপড় বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বুধবার সকাল ১০টা থেকে বিকেল ২টা পর্যন্ত উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস মোর্সেদা বেগম’র সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন নলছিটি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ার আজিম, সহকারী অধ্যাপক ও সাংস্কৃতি ব্যাক্তিত্ব মেসবাহ উদ্দিন খান রতন, প্রভাষক ও সাংবাদিক মোঃ আমির হোসেন, প্রাণী সম্পদ কর্মকর্তা প্রতিনিধি মিজানুর রহমান, স্বাস্থ্য সহকারী মোখলেছুর রহমান, রূপায়নের উপজেলা সমন্বয়কারী দীপঙ্কর মন্ডল প্রমুখ।
বক্তারা নারীর ক্ষমতায়নে নানা সমস্যার কথা তুলে ধরে তা সমাধানের উপায় খুঁজে বের করার উপর বিস্তারিত আলোকপাত করেন। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের অপরাজিতা নারী নেত্রীবৃন্দ মতবিনিময় সভায় অংশ নেন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রূপায়ন’র ঝালকাঠি জেলা সমন্বয়ক মেঃ মাহাফুজুর রহমান।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD