শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
নলছিটিতে মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

নলছিটিতে মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির নলছিটিতে মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে নলছিটি থানা পুলিশ।

শুক্রবকর (২৭ জানুয়ারী) সকালে নিহতের নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।

নিহত ইতি (১২)উপজেলার কুলকাঠি ইউনিয়নের কুলকাঠি গ্রামের ফারুক হোসেন খলিফার মেয়ে ও উপজেলার কুলকাঠি শহিদিয়া মকদ্রাসার ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে হামিদা আক্তার ইতি(১২) কে নিজ ঘরের ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় মেম্বারের মাধ্যমে থানায় খবর দেয়। খবর পেয়ে নলছিটি থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নানা সূত্রে জানা গেছে সকালে নিহতের মা তার ফুফু মারা যাওয়ায় সেখানে মরহুমের জানাজা নামাজে অংশগ্রহন করার জন্য যান ও তার বাবা কৃষি কাজের জন্য বাড়ীর বাইরে ছিলেন। এরপর বাড়ীর লোকজন তাকে ঘরের ভিতর ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তার বাবা মা কে খবর দেন। পরে স্থানীয় মেম্বার পুলিশকে খবর দিলে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে করে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু.আতাউর রহমান জানান, খবর পেয়ে নলছিটি থানার পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি প্রেরণ করেছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD