শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
নলছিটিতে মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

নলছিটিতে মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আমির হোসেন,ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়নের ডেবরা গ্রাম নিবাসী শিক্ষানুরাগী, সাবেক প্রধান শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম হাওলাদার (নজির মাষ্টার) কে রাষ্টীয় মর্যাদায় দাফন কার্য সম্পম্ন করেছে নলছিটি উপজেলা প্রশাসন।
সোমবার বাদ আসর নলছিটি উপজেলা প্রশাসনের পক্ষে সহকারী কমিশন (ভূমি) মোঃ সাখাওয়াত হোসেনসহ পুলিশের একটি দল মরহুমকে গার্ড অফ অনার প্রদান করেন। এ সময় ঝালকাঠি জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এড্যা.এম আলম খান কামাল, নাচনমহল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সেরাজুল ইসলাম সেলিম, এ্যাড.মোঃ হারুন , এ্যাড. মোহাম্মদ হোসেন আকন খোকন, রানাপাশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নৌকার প্রার্থী শাহজাহানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক- কর্মচারীসহ তাঁর অগনিত ছাত্র, আত্মীয়-স্বজনরা ও গুনাগ্রাহী উপস্থিত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, চার মেয়ে ও নাতি -নাতনী রেখে যান। তার প্রতিষ্ঠিত ডেবরা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জানাযা শেষে তাঁকে পারিবারিক গোরস্তানে সমাহিত করা হয়।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি দীর্ঘদিন যাবত ডায়াবেটিস সহ নানা জটিল রোগে ভুগছিলেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD