শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
নলছিটিতে শাবাব ফাউন্ডেশন’র সাধারণ সভা অনুষ্ঠিত

নলছিটিতে শাবাব ফাউন্ডেশন’র সাধারণ সভা অনুষ্ঠিত

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ

করোনা পরিস্থিতি অবনতি ঝালকা‌ঠির নলছিটি উপজেলায় শাবাব ফাউন্ডেশন’র এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

শুক্রবার (২১ জানুয়ারি) জু’মাবাদ নলছিটি হাইস্কুল জামে মসজিদে শাবাব ফাউন্ডেশনের অস্থায়ী কার্যালয়ে সংগঠনের সভাপতি মুফতি জয়নাল আবেদীনের সভাপতিত্বে সভায় সাধারণ সম্পাদক মুফতি হানজালা নোমানী, সিনিয়র সহ-সভাপতি জামাল আবদুন্নাছের, মোঃ নাসিম সরদার, সাংবাদিক মুঃ মনিরুজ্জামান মুনির, মোঃ আকতার হোসেন, হাসিবুল ইসলাম সবুজসহ সংগঠনের উপস্থিত ২৩ জন সদস্য গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেন। সভায় যে কোন দুর্যোগে শাবাব ফাউন্ডেশনের সদস্যরা আল্লাহর সন্তুষ্টির জন্য কর্মকাণ্ড পরিচালনা করবেন বলে সিদ্ধান্ত গৃহীত হয় । এছাড়াও নিজেদের মাধ্যমে ফান্ড গঠন ক‌রে ইসলামি শিক্ষা প্রসারে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন।

উল্লেখ্য, দেশে করোনা সংক্রমন শুরু হওয়ার পর থে‌কে নলছিটি ও ঝালকাঠিতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণকারী ৪০ জন নারী ও পুরুষের দাফনকার্য সম্পন্ন করেছেন। এছাড়াও করোনায় আক্রান্তদের বিভিন্নভাবে সহায়তা করে‌ছেন শাবাব ফাউন্ডেশনের মোট সদস্য ২৭ জন সদস্য (পুরুষ ২৩ ও নারী ৪ জন)। উল্লেখ্য, সম্পূর্ণ নিজেদের খরচে করোনাকালীন সম‌য়ে সকল কর্মকাণ্ড পরিচালনা করেছেন মানবিক এ সংগঠন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD