শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
নলছিটির এসিল্যান্ডকে বিদায় সংবর্ধনা

নলছিটির এসিল্যান্ডকে বিদায় সংবর্ধনা

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ

আবেগঘন পরিবেশে পদোন্নতি জনিত কারনে ঝালকাঠির নলছিটি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.সাখাওয়াত হোসেনকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১২ আগস্ট) বেলা ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ইউএনও রুম্পা সিকদার তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন। এসময় উপজেলা প্রশাসনের প্রায় সর্বস্তরোর কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

মো. সাখাওয়াত হোসেন সহকারী কমিশনার (ভূমি) দায়িত্ব নেওয়ার পর থেকে তার কর্মদক্ষতা ও ব্যাক্তিত্বের গুণে জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিসহ সাধারণ মানুষের মধ্যে একজন জনবান্ধন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে পরিচিতি অর্জন করতে সক্ষম হন।

এছাড়াও তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার মাতৃত্বকালীন ছুটিতে থাকায় অবস্থায় ভারপ্রাপ্ত ইউএনও হিসাবে বেশ সুনামের সাথে দায়িত্ব পালন করেন।
সম্প্রতি বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ে তার বদলির খবর আসলে উপজেলা (ভূমি) প্রশাসনসহ সকল শ্রেণিপেশার মানুষের মধ্যে আবেগের সৃষ্টি হয়।
সাখাওয়াত হোসেন ৩৪তম বিসিএস (এডমিন) ক্যাডারে উত্তীর্ণ হয়ে বাংলাদেশ সিভিল সার্ভিসে সহকারী কমিশনার হিসেবে যোগদান করেন। গত ২০১৯ সালের ৪ এপ্রিল সহকারী কমিশনার হিসেবে নলছিটিতে যোগদান করেন।
মো.সাখাওয়াত হোসেন বলেন, সরকারি চাকরিজীবী হিসেবে বদলিজনিত কারণে কোনো জেলায় বা উপজেলায় স্থায়ী হওয়ার সুযোগ নেই প্রশাসনিক কর্মকর্তাদের। উপজেলায় কর্মরত অবস্থায় সহকর্মী, জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দের অনেক রকমের সহয়তা আমি পেয়েছি। কাজ আদায় করার জন্য হয়তো কারো বিরাগভাজন হয়েছি। অনেক সময় ইতিবাচক আবার কখনো নেতিবাচক ভাবে মানুষকে উপস্থাপন করা হয়। তবে নিজের অজান্তেও যদি কাউকে কষ্ট দিয়ে থাকি, কারো প্রতি অন্যায় করে থাকি তাহলে আমি ক্ষমাপ্রার্থী। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD