বিশেষ প্রতিনিধি।।
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে রাতের আঁধারে রহমত আলী (৩২) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পর দুর্বৃত্তরা পালিয়ে যায়।
শুক্রবার (২১ মে) দুপুরে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠান পুলিশ৷
নিহত রহমত আলী উপজেলার বড়িশ্বর ইউনিয়নের বড়িশ্বর গ্রামের পশ্চিম পাড়া এলাকার মৃত ফালান ফকিরের ছেলে। সে এলাকায় কৃষিকাজ করতেন।
বৃহস্পতিবার (২০ মে) রাতে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের বুড়িশ্বর গ্রামের পশ্চিমপাড়ার একটি জমি থেকে মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের খালাতো ভাই ফিরু মিয়া বলেন, বৃহস্পতিবার রাতে বাড়ির উত্তরপাশে জমির পাশে একটি ঘরে রহমত আলীর ছোট ভাই স্থানীয় কয়েকজনকে নিয়ে আড্ডা দিচ্ছিলেন। এসময় তারা আশপাশ থেকে হঠাৎ চিৎকার শুনতে পাই। ঘরের সবাই বাইরে এসে দেখি, কয়েকজন লোক দৌড়ে পালিয়ে যাচ্ছেন।
পরে বাড়ির দক্ষিন পাশের একটি জমিতে গিয়ে দেখা যায়, রহমত আলীর রক্তাক্ত মরদেহ পড়ে আছে। এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানান তিনি।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিচুল হক বলেন, রহমত আলীকে শরীরের বিভিন্ন স্থানে ও গলায় কুপিয়ে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এখনও কিছু বলা যাচ্ছে না, ময়নাতদন্তের রিপোর্টের পর বিস্তারিত জানা যাবে। ঘটনার তদন্ত চলছে।
Leave a Reply