শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
নীলফামারিতে লাঙ্গলের প্রার্থীর পথসভা অনুষ্ঠিত

নীলফামারিতে লাঙ্গলের প্রার্থীর পথসভা অনুষ্ঠিত

খাদেমুল মোরসালিন শাকীর, নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় স্থগিত হওয়া ৬ টি ভোট কেন্দ্রের মধ্যে ৩টি ভোট কেন্দ্র মাগুরা ইউনিয়নে।
গত ২৮ নভেম্বর ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয় কিশোরগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়নে। তারমধ্যে ব্যালট বাক্স ছিনতাই,ব্যালট ছিনতাই ও ব্যালট বাক্স ভেঙ্গে ফেলায় উপজেলার বড়ভিটা ইউনিয়নে দুইটি ভোট কেন্দ্রে, মাগুরা ইউনিয়নের ৩ টি ভোটকেন্দ্রে ও কিশোরগঞ্জ সদর ইউনিয়নে একটি ভোট কেন্দ্র ভোট গণনা স্থগিত করে স্ব-স্ব ইউনিয়নের রিটার্নিং অফিসারগন। সেই নির্বাচন আবার পুনঃতফসিলের মাধ্যমে আগামী ৩০ ডিসেম্বর ভোট গ্রহণের সিদ্ধান্ত নেন নির্বাচন কমিশন।
মাগুরা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ১০ টি ভোট কেন্দ্রের মধ্যে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আখতারুজ্জামান মিঠু (লাঙ্গল) ৭ ওয়ার্ডের ৭টি ভোট কেন্দ্রে ৭ হাজার ৭শত ৫৮ ভোট পেয়ে এগিয়ে আছেন। তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুর রউফ গোলাপ (নৌকা) ২৩২৮ ভোট। স্থগিত হওয়া ২ ওয়ার্ডের ৩ ভোট কেন্দ্রে ৭ হাজার ৬শত ৯ ভোট রয়েছে। তারমধ্যে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আখতারুজ্জামান মিঠু ৫৪ ভোট পেয়ে এগিয়ে থাকায় নৌকা প্রতীকের প্রার্থী আব্দুর রউফ গোলাপ সকলকে ঐক্যবদ্ধ করতে মরিয়া হয়ে উঠেছে। অপর দিকে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আখতারুজ্জামান মিঠু তার পক্ষে ভোট নিয়ে আসতে নিরলসভাবে কাজ করছে। এখন অপেক্ষা ৩০ তারিখের। কে হবে মাগুড়া ইউনিয়নের অভিভাবক তা দেখার অপেক্ষায় ওই এলাকার সাধারণ ভোটাররা।
উপজেলা নির্বাচন অফিসার রফিকুল ইসলাম বলেন, ৩০ তারিখের নির্বাচনে আইন প্রয়োগকারী সংস্থার সকল সদস্যরা মাঠে থাকবে। কোন অনিয়ম বরদাস্ত করা হবে না। # সাথে ছবি আছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD