শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
নীলফামারী ডিমলা থেকে এক দিনে দু’জনের লাশ উদ্ধার

নীলফামারী ডিমলা থেকে এক দিনে দু’জনের লাশ উদ্ধার

খাদেমুল মোরসালিন শাকীর,নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারীর ডিমলায় একই দিনে দুই জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের মধ্যে একজন পুরুষ ও একজন নারী রয়েছেন।
সোমবার দুপুরে উপজেলার পুর্ব ছাতনাই ইউনিয়নের কলোনী বাজার ও মাস্টারপাড়া এলাকা থেকে নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।
স্থানীয় ও পুলিশ সুত্র জানায়, ঘটনার দিন সকাল সাড়ে এগারটার দিকে পুর্ব ছাতনাই ইউনিয়নের ছাতনাই এলাকার নিজ বাড়ির শয়ন ঘর থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয় রুমানা বেগমের(২০)। সেখানকার আব্দুল মতিনের সাথে তার বিয়ে হয় সাত মাস আগে। বর্তমানে সে ইট ভাটার শ্রমিক হিসেবে দিনাজপুরে রয়েছে। বাড়িতে কেউ না থাকার সুবাদে শয়ন ঘরে আত্মহত্যা করে রুমানা।
অন্যদিকে কলোনী বাজার টাওয়ার এলাকার নিজ বাড়ি থেকে শাহ কামাল(২৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়। সে ওই এলাকার আমিন ফকিরের ছেলে। দুই সন্তানের জনক সে।
পুর্ব ছাতনাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ খান জানান, মেয়েটি ৫নং ওয়ার্ডের এবং ছেলেটি ৬নং ওয়ার্ডের বাসিন্দা। ফাঁসের ঘটনা প্রকাশ হলে ডিমলায় থানায় জানানো হয়। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা পুলিশ গ্রহণ করছে।
ডিমলা থানার পরিদর্শক(তদন্ত) বিশ্বদেব রায় জানান, বিষয়টি জানার পর ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
ময়না তদন্তের জন্য নীলফামারী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD