সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
নোয়াখালীতে করোনায় আক্রান্ত ব্যক্তিদের বাড়িতে পৌঁছে যাবে খাদ্য সামগ্রী

নোয়াখালীতে করোনায় আক্রান্ত ব্যক্তিদের বাড়িতে পৌঁছে যাবে খাদ্য সামগ্রী

ইব্রাহিম খলিল শিমুল, নোয়াখালী:-

বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস প্রাদুভার্ব বেড়ে যাওয়ায় নোয়াখালী পৌরসভার পক্ষ থেকে কোভিড-১৯ আক্রান্ত ব্যক্তিদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের জন্য সেচ্চাসেবীদের নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (৮ জুন) বেলা ১১ টায়, বীর মুক্তিযোদ্ধা রবিউল হোসেন কচি কনভেনশন হলে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন নোয়াখালী পৌরসভার জননন্দিত মেয়র আলহাজ্ব শহীদুল্লাহ্ খাঁন সোহেল।

আরো উপস্থিত ছিলেন, নোয়াখালী সদর উপজেলার ভাইস-চেয়ারম্যান নূর আলম সিদ্দিকী রাজু, নোয়াখালী জেলা যুবলীগের যুগ্ন-আহ্বায়ক নাজমুল আলম মঞ্জু, সাবেক ছাত্র নেতা রহমত উল্যা ভূঁইয়া, কায়সার হামিদ রকি সহ আরো অনেক ছাত্রলীগ, যুবলীগের নেতৃবৃন্দরা।

এসময় মেয়র, নোয়াখালী পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ডে করোনা আক্রান্ত রোগীদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সহায়তা প্রদান, অক্সিজেন সরবরাহ সহ সার্বিক সহায়তা প্রদানের লক্ষ্যে ওয়ার্ড ভিত্তিক গঠিত স্বেচ্ছাসেবকদের দিক নির্দেশনা প্রদান করেন।এছাড়াও করোনায় আক্রান্ত কোনো ব্যক্তি যাতে খাদ্য সংকটে না পড়েন সে দিকে সুনজর দেয়ারও আহ্বান জানান।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD