শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
নোয়াখালীতে বিকাশের ১৭ লাখ টাকা ছিনতাই

নোয়াখালীতে বিকাশের ১৭ লাখ টাকা ছিনতাই

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কবিরহাট উপজেলা থেকে ব্র্যাক ব্যাংক বিকাশ ডিস্ট্রিবিউটরের ১৭ লাখ ২৫ হাজার টাকা ছিনতাই হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

ছিনতাইয়ের শিকার যুবকের নাম মো.ইয়াছিন বাবর (২৭) সে কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের জোনাকির পোল এলাকার মো.মফিজ উল্যার ছেলে এবং ব্র্যাক ব্যাংক বিকাশ ডিস্ট্রিবিউটর এস কমিনেকেশন (২) কোম্পানীগঞ্জ শাখার মার্কেটিং অফিসার।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মনির উদ্দিন মিয়াজী বাড়ির সামনে থেকে টাকা ছিনতাইয়ের এ ঘটনা ঘটে।

ছিনতাইয়ের শিকার মার্কেটিং অফিসার মো.ইয়াছিন বাবর বলেন, আমি গত আড়াই বছর যাবত ব্র্যাক ব্যাংক বিকাশ ডিস্ট্রিবিউটর এস কমিনেকেশন (২) কোম্পানীগঞ্জ শাখায় মার্কেটিং অফিসার হিসেবে কাজ করছি। আমি আমার ডিস্ট্রিবিউটর সেন্টার থেকে পার্শ্ববর্তী কবিরহাট পৌরসভা এলাকার বাজার গুলো থেকে বিকাশের টাকা সরবরাহ এবং সংগ্রহ করে থাকি।

প্রতিদিনের মতো বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে কবিরহাট বাজারের বিভিন্ন দোকান থেকে বিকাশের নগদ ১৭ লাখ ২৫ হাজার টাকা সংগ্রহ করি। টাকা সংগ্রহ শেষে কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারের ডিস্ট্রিবিউটর এস কমিনেকেশন (২) কোম্পানীগঞ্জ শাখার উদ্দেশ্যে যাত্রা করি।

যাত্রা পথে কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মনির উদ্দিন মিয়াজী বাড়ির সামনে পৌঁছলে চারজন যুবক আমার মোটরসাইকেলের গতিরোধ করে। একপর্যায়ে দুইজন যুবক আমাকে গালমন্দ করে মারধর শুরু করে। অপর দুইজন যুবক আমার থেকে ১৭লাখ ২৫হাজার টাকাসহ মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যান।

ব্র্যাক ব্যাংক বিকাশ ডিস্ট্রিবিউটর এস কমিনেকেশন (২) কোম্পানীগঞ্জ শাখার প্রোপাইটর ইমন সাহা বলেন,খবর পেয়ে আমি ঘটনাস্থলে এসেছি। ছিনতাইয়ের শিকার মার্কেটিং অফিসার ইয়াছিন বাবর কয়েকজন ছিনতাইকারীকে চিনেছেন বলে জানিয়েছেন। এ ছিনতাইয়ের ঘটনাও তার এলাকায় ঘটে।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম জানান, টাকা ছিনতাইয়ের অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD