শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
নোয়াখালী সেনবাগ উপজেলায় দাখিল পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার

নোয়াখালী সেনবাগ উপজেলায় দাখিল পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সেনবাগ উপজেলা থেকে পুলিশ এক দাখিল পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে।

নিহত মো.আবু শাকের (১৬) উপজেলার ২নং কেশারপাড় ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের নুরুল ইসলাম মেম্বারের ছেলে। সে চলতি বছরে কানকিরহাট দাখিল মাদরাসা থেকে দাখিল পরীক্ষার্থী ছিল।

মঙ্গলবার (১৩জুলাই) রাত পৌনে ৮টার দিকে উপজেলার কেশারপাড় ইউপির মজিরখিল গ্রামের নুরুল ইসলাম মেম্বারের বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়। এর আগে, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে শাকের পরিবারের সদস্যদের অগোচরে নিজ শয়ন কক্ষের আঁড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে শাকের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। দীর্ষক্ষন সে ঘর থেকে বের না হওয়ায় পরিবারের লোকজন তাকে ডাকতে গিয়ে দাখে তার মরদেহ ঝুলছে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ময়না তদন্তের জন্য মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবদুল বাতেন মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও জানান, ময়না তদন্তের জন্য মরদেহ থানায় এনে রাখা হয়েছে। বুধবার সকালে মরদেহ ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে। এঘটনায় থানায় প্রাথমিক ভাবে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের রির্পোট হাতে পেলে পরবর্তী আইনী ব্যবস্থা নেওয়া হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD