শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
নোয়াখালী সেপটিক ট্যাংক থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

নোয়াখালী সেপটিক ট্যাংক থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার


নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সদর উপজেলায় সেপটিক ট্যাংক থেকে অজ্ঞাত এক যুবকের (৩৫) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলছে, মরদেহ পচতে শুরু করেছে। এখনো তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

রোববার (৮ মে) দুপুর ২টার দিকে উপজেলার ৯নং কালাদরাপ ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের উত্তর চাকলা গ্রামের খোনার মসজিদ সংলগ্ন চুটকি বাড়ি থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

কালাদরাপ ইউনিয়নের চেয়ারম্যান শাহাদাত উল্যাহ সেলিম জানান,পচা গন্ধ পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে চুটকি বাড়ির একটি শৌচাগারের সেপটিক ট্যাংক থেকে মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে কয়েক দিন আগে কেউ তাকে হত্যা করে মরদেহ এখানে পেলে যায়।

সুধারাম থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন বলেন, পুলিশ এ ঘটনায় তদন্ত শুরু করেছে। লাশের সুরতহাল রিপোর্ট সম্পন্ন করা হয়েছে। বিকেলের দিকে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

পরিদর্শক তদন্ত আরো জানায়,পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। এ বিষয়ে এখনই কোন মন্তব্য করা যাচ্ছেনা। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD