শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২২ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
পটুয়াখালী যাবেন প্রধানমন্ত্রী, পায়রায় ভাসবে ২২০ নৌকা.

পটুয়াখালী যাবেন প্রধানমন্ত্রী, পায়রায় ভাসবে ২২০ নৌকা.

.স্বপন কুমার রায় খুলনা ব্যুরোপ্রধান
পটুয়াখালীর কলাপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাতে সেজেছে ২২০টি নৌকা। শেষমুহূর্তে চলছে রঙ-বেরঙের নানা আল্পনার কারুকাজ।

পটুয়াখালীতে ২১ মার্চ দেশের সর্ববৃহৎ পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র সশরীরে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর আগমনের দিন নৌকাগুলো বিদ্যুৎকেন্দ্র উদ্বোধনস্থলের পাশে পায়রা নদীতে ভাসানো হবে বলে জানান সংশ্লিষ্টরা।
তারা বলেন, প্রধানমন্ত্রী কলাপাড়ায় আসছেন। তাই তাকে শুভেচ্ছা জানানোর জন্য নৌকাগুলো সাজাচ্ছি।

উপজেলার মহিপুরের আন্ধারমানিক নদীর মোহনায় এসব নৌকা সাজানোর কাজ চলছে বেশ কয়েকদিন ধরে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নৌকাগুলোতে নকশা করছেন। তাদের সহযোগিতা করছেন স্থানীয় জেলেরা। নৌকা ও সামুদ্রিক জীবনের সঙ্গে জেলে পল্লীর সম্পর্কের চিত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে তুলে ধরতেই এমন ভিন্নধর্মী উদ্যোগ বলে জানান আয়োজকরা।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD