শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে সুবর্ণচরে ৩০ পরিবার পেয়েছে জমি ও নির্মাণকৃত ঘর

প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে সুবর্ণচরে ৩০ পরিবার পেয়েছে জমি ও নির্মাণকৃত ঘর

ইব্রাহিম খলিল শিমুল, সুবর্ণচর, নোয়াখালী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীনদের জন্য আবাসন নিশ্চিত করার সরকারের লক্ষ্যমাত্রার অংশ হিসেবে ঈদুল ফিতর উপলক্ষে নোয়াখালী সুবর্ণচরে ৩০ টি পরিবার পেয়েছে জমির দলিল ও নির্মাণকৃত ঘরের চাবি।

মঙ্গলবার (২৬ এপ্রিল) সকাল ১১ টায় প্রধানমন্ত্রী তার সরকারি গণভবন থেকে ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে সারা দেশে একযোগে ভূমিহীন ও গৃহহীন ৩২ হাজার ৯০৪টি পরিবারকে তৃতীয় পর্যায়ের জমির দলিল ও নির্মাণকৃত ঘরের চাবি প্রদান কর্মসূচি উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রীর ভার্চুয়াল অনুষ্ঠানে সুবর্ণচর থেকে সরাসরি যুক্ত হয়েছেন উপজেলা প্রশাসন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার চৈতী সর্ববিদ্যা, উপজেলা ভাইস-চেয়ারম্যান ফরহাদ হোসেন বাহার চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ কাউছার আহম্মেদ সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, মুক্তিযোদ্ধাগণ, সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও উপকারভোগী সহ অন্যান্যরা।

উল্লেখ্য, সুবর্ণচর উপজেলায় প্রথম পর্যায়ের ২০ টি ও দ্বিতীয় পর্যায়ে ৮৮ টি ঘর উদ্বোধন হয়। এবং তৃতীয় পর্যায়ে নির্মাণ করা হচ্ছে ৩০০ টি ঘর। এছাড়াও বেসরকারি ও অন্যান্য প্রকল্পের অর্থায়নে আরো ১৩টি ঘর নির্মাণ করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD