শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৮ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
ফারাজের ওষুধের বিল মেটালেন সলমন!

ফারাজের ওষুধের বিল মেটালেন সলমন!

কলকাতা প্রতিনিধি
রাজশ্রী বন্দ্যোপাধ্যায়

খারাপ সময় সকলের পাশে দাঁড়ান ভাইজান৷ এই রীতি চিরকালই চলে আসছে৷ তাঁর মন খুব উদার ও প্রয়োজনে মানুষকে সাহায্য করতে তিনি কখনও পিছপা হন না৷ তাই তো ভাইজান এত জনপ্রিয় সকলের কাছে৷ আবারও তিনি পাশে দাঁড়ালেন বলি টাউনের এক নায়কের পাশে, যিনি এখন অকেনটাই খ্যাতির আড়ালে চলে গিয়েছেন৷ মেহেন্দি, ফারেব ছবিতে তিনি কাজ করেছেন৷ নাম ফারজ খান৷ ফারাজ খুবই অসুস্থ৷ বেঙ্গালুরুতে এক হাসপাতালে তিনি ভর্তি৷ তাঁর বুকে মারাত্মক সর্দি জমার ফলে সংক্রমণ হয়েছে৷ গত ১ বছর ধরে তিনি এই অবস্থায় ভুগছেন৷ এতদিন ভোগার ফলে তা হার্পেস সংক্রমণে দাঁড়িয়েছে৷ যা তাঁর মস্তিষ্কে ছড়িয়ে পড়েছে৷ মাঝেমধ্যেই শরীর খিঁচুনি লাগছে৷ তবে ঠিকঠাক চিকিৎসা হলে এই রোগ সেরে যাবে এবং পুনঃরায় তিনি স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন৷ তবে এই চিকিৎসার খরব বিপুল, যা তাঁর পরিবারের পক্ষে টানা সম্ভব নয়৷ সেই কারণেই তাঁরা সকলের সাহায্য চেয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন৷ ফান্ড রেইজের আর্জি রাখেন সকলের সামনে৷

বলিউডের তারকাদের উদ্দেশ্যে ফারাজের ভাই লেখেন যে, সকলের সাহায্যে আমার ভাই ও আপনাদের সহঅভিনেতাকে বাঁচানো জন্য এগিয়ে আসুন৷ এই আর্জি রাখছি৷ এরপরই একে একে ফারাজের ভাইয়ের ডাকে সাড়া দেন অনেকেই৷ প্রথমে পূজা ভাট সাহায্য করেন৷ এবার সলমন দেন ওষুদের টাকা, চিকিৎসার বিল৷ সলমনের এই সাহায্যের পর তাঁর প্রশংসায় একটি পোস্ট করেন অভিনেত্রী কাশ্মীরা শাহ৷ তিনি লেখেন যে, আপনি সত্যিই মানুষের মত মানুষ৷ ফারাজের মেডিক্যাল বিলের জন্য সাহায্য করে আরও একবার তা প্রমাণ করলেন৷ আপনি চিরকাল আপনাকে পছন্দ করব এই জন্য যে, আপনি অসময়ে সাহায্যের হাত বাড়িয়ে দেন৷ তবে সলমনের প্রশংসা করায় যদি কেউ আমায় অপছন্দ করেন তো আমার কিছু যায় আসে না৷ আমায় আনফলো করতে পারেন৷ আমি মনে করি এই ইন্ডাস্ট্রিতে সলমনের মত এমন একজন সৎ মানুষ আর কেউ নেই৷

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD