রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
বাংলাদেশি ভেবে ভারতীয় যুবককে গুলি করে মারলো বিএসএফ

বাংলাদেশি ভেবে ভারতীয় যুবককে গুলি করে মারলো বিএসএফ

নিউজ ডেস্ক।।
ফাইল ছবি
কুড়িগ্রাম জেলার রৌমারী সীমান্তে ভারতীয় এক নাগরিককে গুলি করে হত্যা করেছে বিএসএফ’র সদস্যরা।

সোমবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার খেতারচর সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ আলী (২০) ভারতের আসাম রাজ্যের হাটশিংঙিমারী জেলার পুড়ান দিয়াড়া থানাধীন পুড়ান ছাটকড়াইবাড়ীর মন্ডল কান্দি গ্রামের মো. জাকির হোসেনের ছেলে। তিনি স্থানীয় এক কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী।

সীমান্তে খোঁজ নিয়ে জানা যায়, ভারতীয় কাঁটাতারের ওপরে বাঁশের তৈরি আড়কি লাগিয়ে গরু পারাপারের উদ্দেশ্যে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়ে মোহাম্মদ আলী। পরে ১৫ থেকে ২০ জনের একটি সংঘবদ্ধ দল মিলে অবৈধভাবে ভারতীয় গরু পার করছিল। এ সময় ভারতের দ্বীবচর বিএসএফ ক্যাম্পের টহলরত সদস্যরা ‘বাংলাদেশি গরু চোরাকারবারি’ ভেবে গুলি ছুড়ে। এতে মোহাম্মদ আলী নামের ওই ভারতীয় যুবক গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে কাঁটাতারের গেট খুলে মরদেহ উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যান বিএসএফের সদস্যরা।

স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান বলেন, সীমান্তে বাংলাদেশি ভেবে ভারতীয় নাগরিককে গুলি করে হত্যা করেছে বলে লোকমুখে শুনেছি। তবে কী কারণে গুলি করেছে তা আমার জানা নেই।

দাঁতভাঙ্গা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার জয়েন উদ্দিন জানান, বিএসএফের গুলিতে ভারতীয় এক নাগরিক নিহত হওয়ার খবর শুনেছি। পরে নিশ্চিত হয়েছি সে বাংলাদেশি নাগরিক না।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD