শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
বিজয় দিবসে পাঠশালার ১৬ হাজার মাস্ক বিতরণ

বিজয় দিবসে পাঠশালার ১৬ হাজার মাস্ক বিতরণ

মেহেরাবুল ইসলাম সৌদিপ:
মহান বিজয় দিবস উপলক্ষে ‘মাস্ক পরুন করোনা হতে দূরে থাকুন’ এই স্লোগানে সারা দেশে পাঠশালা’র পক্ষ থেকে ১৬ হাজার মাস্ক বিতরণ করা হয়। বুধবার (১৬ ডিসেম্বর) মাস্ক বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল কাদের। তিনি বলেন, “পাঠশালা সারা দেশে মাস্ক বিতরণ এর যে মহত উদ্যাগ নিয়েছে তা সময়ের দাবি ছিলো এবং তিনি পাঠশালার প্রতি শুভকামনা জানান। “ঢাকা,রাজশাহী, পাবনা, বগুড়া, রংপুর, দিনাজপুর, কক্সবাজার, সিলেট সহ দেশের বেশ কয়েকটি জেলায় ১৬ হাজার মাস্ক বিতরণ করা হয়।

এই কর্মসূচী নিয়ে পাঠশালার প্রতিষ্ঠাতা এবাদুল ইসলাম বলেন, “বর্তমানে দেশে করোনার ২য় ওয়েভ শুরু হয়েছে এবং করোনার এ সময়টায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সারা দেশে পাঠশালা পরিবার ১৬ হাজার মাস্ক বিতরণ করেছে এবং সকলকে সচেতন করেছে। করোনার এই সময়টার শুরু থেকেই পাঠশালা বিভিন্ন কর্মকান্ডে মানুষের পাশে ছিলো এবং ভবিষ্যতেও থাকবে।”

পাঠশালার কেন্দ্রীয় কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ জিয়ান বলেন, “এখনো প্রতিদিন গড়ে ৩০ জনেরও অধিক মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। অথচ মানুষের মধ্যে করোনা সচেতনতা দিন কে দিন কমে যাচ্ছে। তাই পাঠশালা পরিবারের প্রত্যেক সদস্যদের নৈতিক দায়বদ্ধতার জায়গা থেকে আমরা চেয়েছি আবারো মানুষদের মধ্যে সেই সচেতনতা ফিরে আসুক এবং সবাই সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলুক। ১৬ই ডিসেম্বর, সারাদেশ ব্যাপী ১৬০০০ মাস্ক বিতরণের মধ্যে দিয়ে আমরা জনগণকে জানাতে চেয়েছি যে দেশ এখনো করোনা মুক্ত হয় নাই, সামনে আরো ভয়াবহ পরিস্থিতি সম্মুখীনের আগে আমাদের সচেতন হওয়া জরুরি। কাজেই এই মহৎ কাজের অংশীদার হতে পেরে নিজেকে অনেক সৌভাগ্যবান মনে হচ্ছে।”

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD