শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
বেদখল জমি পুনঃ উদ্ধার করে পুকুর খনন করে মৎস্য চাষ করতে হবে : আমু

বেদখল জমি পুনঃ উদ্ধার করে পুকুর খনন করে মৎস্য চাষ করতে হবে : আমু

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ

বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য,১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি বলেছেন, নলছিটি উপজেলার যে পুকুরগুলো ছিলো সেগুলো যদি কেউ বেদখল করে অন্য কিছু করে থাকে সেগুলো পুনঃ উদ্ধার করে সেগুলোকে অনুরোধ করে মৎস্য চাষের ব্যবস্থা গ্রহণ করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করেন।

তিনি আরও বলেন, আমার জানামতে অনেক জায়গা বেদখল হয়ে আছে এবং সেখানে চাষাবাদ করা হয় অথবা বাড়িঘর করেছে সেগুলো পুনঃ উদ্ধার করে পুকুর খনন করে মাছ চাষের ব্যবস্থা করতে হবে। এরজন্য সরকারের কিছু টাকা অনুদান দেওয়া আছে। আমরা এটা গ্রহণ করতে পারছি না এই কাজ গুলো না করার জন্য । যদি এ কাজ গুলো করেন তাহলে এই অনুদান আপনারা গ্রহণ করতে পারবেন।

বুধবার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টায় নলছিটি উপজেলা পরিষদ মিলনায়তনে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের উদ্বুদ্ধকরণ সভায় ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন ,বরিশাল মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক আনিছুর রহমান তালুকদার, নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.সিদ্দিকুর রহমান, দেশীয় মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের পরিচালক এস এম আশিকুর রহমান, জেলা মৎস্য সম্পদ কর্মকর্তা রিপন কান্তি ঘোষ, নলছিটি উপজেলা মৎস্য সম্পদ কর্মকর্তা সাইয়্যেদা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রভাষক ও সাংবাদিক মোঃ আমির হোসেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD