শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১২ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
ব্রাহ্মণবাড়িয়ায় বিনামূল্যে চিকিৎসা সেবা পেলো তিন শতাধিক মানুষ

ব্রাহ্মণবাড়িয়ায় বিনামূল্যে চিকিৎসা সেবা পেলো তিন শতাধিক মানুষ

বাহাদুর আলম ব্রাহ্মণবাড়িযা প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) দিনব্যাপী উপজেলার সুলতানপুর ইউনিয়নের দক্ষিণ জাঙ্গাল গ্রামে অনুষ্ঠিত এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করেন হৃদরোগ বিশেষজ্ঞ ডা. আব্দুল মতিন। তার বাবা প্রয়াত হাফেজ আব্দুর রহিমের স্মরণে আয়োজিত মেডিকেল ক্যাম্পে তিন শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়েছেন।

‘আপনার রক্তচাপ সঠিকভাবে মাপুন, নিয়ন্ত্রণে রাখুন-সুস্থ জীবন উপভোগ করুন’ স্লোগানে অনুষ্ঠিত মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর দফতর) আবু সাঈদ।

প্রয়াত হাফেজ আব্দুর রহিমের ছেলে আব্দুস সালামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান ডা. মো. আবু সাঈদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজুর রহমান ও মাছিহাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল- আমিনুল পাভেল হক।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে ডা. আব্দুল মতিন ও দুই শিক্ষানবিশ চিকিৎসক রোগী দেখা শুরু করেন। এ সময় স্বেচ্ছাসেবীরা রোগীর ওজন মাপার পাশাপাশি তাৎক্ষণিক ডায়াবেটিকস পরীক্ষা করেন। এরপর রোগীদেরকে পরাশর্মের জন্য ডা. আব্দুল মতিনের কাছে পাঠান স্বেচ্ছাসেবীরা। পরামর্শ দেয়ার পাশাপাশি রোগীদের রক্তচাপসহ বিভিন্ন রোগের ৩২ ধরণের ওষুধ বিনামূল্যে সরবরাহ করা হয় মেডিকেল ক্যাম্প থেকে।

ব্রাহ্মণবাড়িয়ার সিটি হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার মেডিকেল ক্যাম্পে সার্বিক সহযোগিতা করে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD