শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
ভারতের দুই কুস্তিগীরের দুর্দান্ত কাম ব্যাক

ভারতের দুই কুস্তিগীরের দুর্দান্ত কাম ব্যাক

কলকাতা প্রতিনিধি

রাজশ্রী বন্দ্যোপাধ্যায়

সেমিফাইনাল পর্যন্ত দাপট দেখিয়ে এসেছিলেন দুই ভারতীয় কুস্তিগীর রবি কুমার দাহিয়া (Ravi Kumar Dahiya) এবং দীপক পূনিয়া। তবে সেমিফাইনালের লড়াই সহজ হবে না জানা ছিল। রবির বিপক্ষে ছিলেন কাজাখস্তানের নুরিস্লম সুনি ইয়েভ। দীপকের বিপক্ষে ছিলেন আমেরিকার ডেভিড মরিস টেলর। নুরিস্লম ২০১৯ বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছিলেন। পাশাপাশি ২০১৮ এশিয়ান চ্যাম্পিয়ন। অন্যদিকে প্যান আমেরিকান গেমস এবং বিশ্বকাপে স্বর্ণপদক জিতেছিলেন টেলর।এদিন পিছিয়ে পড়ার পর ৯-২ ব্যবধানে রবি এক মুহূর্তের জন্য মানসিকভাবে লড়াই ছাড়েননি। সেটাই শেষ পর্যন্ত তার পক্ষে গেল।

টোকিও অলিম্পিকে (Tokyo Olympic 2020) কাজাক প্রতিপক্ষের বিরুদ্ধে প্রথম রাউন্ডে এগিয়ে গেলেও দ্বিতীয় রাউন্ডে পিছিয়ে পড়েন অনেকটা। কিন্তু লড়াই ছাড়েননি। দুরন্ত কাম ব্যাক করেন। প্রতিপক্ষকে পিন ডাউন করে জিতে নেন বাউট। কিছুটা চোট পান কাজাক কুস্তিগীর। পঞ্চম ভারতীয় কুস্তিগীর হিসেবে পদক নিশ্চিত করলেন রবি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD